খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 6 October 2026 - 04:47 AM
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ - ০৪:৪৭ পূর্বাহ্ণ

Teliamura Vivekananda School : তেলিয়ামুড়ায় ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ, ল্যাবরেটরি সামগ্রী উন্মোচন

Teliamura Vivekananda School
1 minute read

Teliamura Vivekananda School : সোমবার দুপুর ১২টায় তেলিয়ামুড়ার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীদের মধ্যে বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বিদ্যালয়ের জন্য সংগৃহীত ল্যাবরেটরির বিভিন্ন সামগ্রীরও আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ছাত্রীদের শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। বিনামূল্যে সাইকেল পেয়ে ছাত্রীরা বিদ্যালয়ে আসার ক্ষেত্রে আরও উৎসাহিত হবে। পাশাপাশি বিজ্ঞান শিক্ষাকে আরও কার্যকর করতে উন্নত ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি প্রদীপ ধর, প্রধান শিক্ষক সঞ্জীত কুমার দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাইকেল বিতরণ ও ল্যাবরেটরি সামগ্রী উন্মোচনকে ঘিরে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল অতিথি ও উপস্থিত ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

For All Latest Updates

খাস খবর