খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 19 September 2026 - 02:59 PM
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ - ০২:৫৯ অপরাহ্ণ

Town Bordwali News : মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে হামলার ঘটনা নিয়ে সুষ্ঠু বিচারের দাবী

Town Bordwali News
1 minute read

Town Bordwali News : ​মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রেই হামলার শিকার প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে। সঙ্গবদ্ধ দুষ্কৃতী হামলার চাপ সইতে না পেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হন পিতা। দুষ্কৃতী দের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হয়েও সুবিচার পান নি ছেলে। এমনি বিস্ফোরক অভিযোগ তুলে ধরে এবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন ছেলে তন্ময় দেবরায়।

ঘটনার বিবরণে প্রকাশ, গত ২০২৩ সালে যে কোনো বিষয় কে ঘিরে ৮ টাউন বরদোয়ালির দুই বুথ সভাপতির বিরুদ্ধে মামলা করেছিলেন এডি নগর এলাকার এনবিআরসি পাড়ার ২৩ নং ওয়ার্ড এর বাসিন্দা তন্ময় দেবরায়। তার পর থেকেই মামলা প্রত্যাহার করা এবং ক্লাবের মধ্যেই বিষয়টি কে মীমাংসা করে নেবার জন্যে ক্লাব সম্পাদক অমলেশ দাস তন্ময় দেবরায় ও তার পরিবারের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ।

অমলেশ দাসের ডাকে কর্ণপাত না করায় পরিকল্পিত ভাবে গত ১৯শে আগস্ত তন্ময় দেবরায়ের বাড়িতে ক্লাব সদস্য দের নিয়ে অমলেশ দাস সঙ্গবদ্ধ হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর তন্ময় দেবরায়ের পিতা প্রাক্তন পুলিশ কর্মী মাইনর স্ট্রোকে আক্রান্ত হন। এদিকে ঘটনার পরে এডি নগর থানার পুলিশের মদতে তন্ময় কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং তাকে কিছুদিনের জন্যে বাড়ি যেতে নিষেধ করা হয় বলে জানান তিনি। ফলে বিশালগড় স্থিত নিজ শ্বশুর বাড়িতে সাময়িক ভাবে আশ্রয় নেন তিনি। এর পরে বাড়ি ফিরে বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে উনাকে টিএমসি তে ভর্তি করান তন্ময়। ৮ই সেপ্টেম্বর উনার অবস্থা গুরুতর হওয়ায় উনাকে আইসিইউ তে ভর্তি করা হয়।

৯ ই সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। ঘটনার পর পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ নিয়ে যায় এবং মামলা গ্রহণ করে বলে তন্ময়ের দাবি। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের ডেকে পুলিশ তদন্ত করেনি বলে অভিযোগ তাঁর। পিতৃহীন তন্ময়ের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে তাঁকে সুবিচার পাইয়ে দিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে, অমলেশ দাস ৮ টাউন বরদোয়ালি এলাকার এসসি মোর্চার সম্পাদক এবং এনবিআরসি ক্লাবের সম্পাদক বলে জানা গিয়েছে। পিতৃহারা তন্ময় দেবরায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যেন দলীয় পদ ও ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে দোষীদের অনতিবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয়।

For All Latest Updates

খাস খবর