খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 17 September 2026 - 10:12 AM
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ - ১০:১২ পূর্বাহ্ণ

Kakraban MLA News : কাকড়াবনে ৫০ কৃষকের হাতে বিনামূল্যে পেডি উইডার তুলে দিলেন বিধায়ক

Kakraban MLA News
1 minute read

Kakraban MLA News : কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাকড়াবনে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় কাকড়াবন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কাকড়াবন কৃষি মহকুমার অফিস প্রাঙ্গণে এসএমএএম প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাকড়াবন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এদিন মোট ৫০ জন কৃষকের হাতে বিনামূল্যে পেডি উইডার তুলে দেওয়া হয়। এই যন্ত্রপাতি বিতরণে সরকারের মোট ব্যয় হয়েছে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকড়াবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা, কাকড়াবন কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস এবং কৃষি দপ্তরের গোমতী জেলার ডেপুটি ডিরেক্টর সুপ্রতিম চাকমা-সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, কৃষকদের স্বনির্ভর করে তুলতে বর্তমান সরকার বিনামূল্যে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। আধুনিক কৃষি সরঞ্জামের ব্যবহারের মাধ্যমে কৃষকদের শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিন পেডি উইডার পেয়ে কৃষকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আরও বাড়ানোর পাশাপাশি কৃষকদের পাশে থেকে সরকার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

For All Latest Updates

খাস খবর