Agartala Press Club : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক তাপস দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর প্রয়াণে রাজনৈতিক ও সামাজিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
প্রয়াত তাপস দে-র মরদেহ এদিন নিয়ে যাওয়া হয় প্রথমে বিধানসভায়। এর পর আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আসা হলে সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে, অভিষেক দে-সহ প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ও সদস্যরা।
এদিন উপস্থিত সাংবাদিকরা প্রয়াত প্রাক্তন বিধায়কের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত সকলে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তাপস দে-র অবদান স্মরণ করে তাঁকে শ্রদ্ধার সঙ্গে শেষ বিদায় জানানো হয় আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে।






