খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 September 2026 - 10:23 PM
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২৩ অপরাহ্ণ

Dhanpur Bindu Debnath : ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে বিজেপি প্রার্থীদের সঙ্গে বিধায়কের গুরুত্বপূর্ণ বৈঠক

Dhanpur Bindu Debnath
1 minute read

Dhanpur Bindu Debnath : আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার থলিবাড়িতে। মোহনভোগ আর.ডি. ব্লকের পাঁচটি এবং কাঁঠালিয়া আর.ডি. ব্লকের পাঁচটি ভিলেজ কাউন্সিলের প্রার্থীদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, জনজাতি মোর্চার জেলা সভাপতি রাজু দেববর্মা, দুই ব্লকের চেয়ারম্যানসহ দলের অন্যান্য নেতৃত্ব ও মনোনীত প্রার্থীরা।

বৈঠকে আসন্ন নির্বাচনে প্রার্থীদের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক অটুট রেখে প্রচার চালানোর জন্য তিনি প্রার্থীদের নির্দেশ দেন। নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে উল্লেখ করে বিধায়ক বলেন, কোনওভাবেই যেন মানুষের মনে আঘাত না লাগে, সেদিকে প্রার্থী ও দলীয় কর্মীদের সতর্ক থাকতে হবে।

পাশাপাশি উন্নয়নকে সামনে রেখে প্রচার চালানোর ওপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর এডিসি এলাকায় নির্বাচনের পর উন্নয়নমূলক কাজ করার আশ্বাসের বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য প্রার্থীদের আহ্বান জানান। এদিন সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চলে বিজেপির নির্বাচনী কার্যক্রম নিয়েও আলোচনা হয়। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই অঞ্চলে নির্বাচনী কাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগামী দিনে তাঁর নেতৃত্বে দলীয় প্রার্থীদের নিয়ে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রচার, সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচন পরিচালনা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

For All Latest Updates

খাস খবর