খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 12 August 2026 - 06:18 PM
বুধবার, ১২ আগস্ট ২০২৬ - ০৬:১৮ অপরাহ্ণ

বিশালগড় টাউন বিদ্যালয়ে চুরি কান্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলেন বিধায়ক

বিশালগড় টাউন বিদ্যালয়ে চুরি কান্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলেন বিধায়ক
0 minute read

বিশালগড় টাউন বিদ্যালয়ে চুরি কান্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলেন বিধায়ক : বিশালগড়ে ক্রমবর্ধমান অপরাধে হ্রাস টানতে পুলিশের ভূমিকা কতটা, সেই প্রশ্ন প্রায়শই উঠে। তার অন্যতম কারণ, পুলিশ প্রশাসন এই অপরাধ গোঁড়া থেকে নির্মূল করতে সদর্থক ভূমিকা পালন করছে না। বিভিন্ন ঘটনাবলীই তার প্রমান। সাম্প্রতিক কালে বিশালগড়ের একেবারে প্রাণ কেন্দ্র স্থিত একটি বিদ্যালয়ে যেভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে তার পরে বিশালগড়ের মাঝে শিক্ষাঙ্গন গুলির নিরাপত্তা ও নতুন করে উদ্বেগ এর কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই এবার সেই স্কুল পরিদর্শন করার পাশাপাশি বিশালগড় থানা বাবুদের ও তলব করলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব।

বুধবার , বিশালগড় টাউন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় পরিদর্শনে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বেশ কয়েক মাস ধরে একাধিক বার এই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছিল বলে অভিযোগ উঠে আসছে । বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ এক সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হলেও পরে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বুধবার দুপুরে বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন । সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরাও । বিদ্যালয়ে ভবিষ্যতে যাতে চুরির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বিশালগড় থানার ওসি বিজয় দাসের সঙ্গে বৈঠক করা হয়। বৈঠকে বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয় কচি কাচা শিশুদের কাছে একটি পবিত্র স্থান। এই স্থানে সমাজ বিরোধী দের আস্ফালন কিংবা কোনো ধরনের অসামাজিক এবং অপরাধ মূলক কাজ কে কোনো ভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। বিশালগড় টাউন এইচ এস স্কুল সহ অত্র এলাকার সমস্ত বিদ্যালয় গুলিতেই যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেদিকে প্রশাসন কে কঠোর নজর দারির ও আহ্বান জানিয়েছেন জন প্রতিনিধি।

এখন দেখার বিষয় হচ্ছে, বিধায়ক এর নির্দেশনা কে মান্যতা দিয়ে এবং নিজেদের দায়বদ্ধতার প্রতি গুরুত্ব দিয়ে বিশালগড় থানার পুলিশ এই চোর চক্র কে আটক করতে এবং বিদ্যালয়ে নিরন্তর ঘটে চলা এই চুরি কাণ্ড রুখতে কি ধরনের ভূমিকা পালন করে।

For All Latest Updates

খাস খবর