খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 5 August 2026 - 05:19 PM
বুধবার, ৫ আগস্ট ২০২৬ - ০৫:১৯ অপরাহ্ণ

বিজেপির দখল থেকে নুরপুর গ্রাম পঞ্চায়েত বামেদের হাতে

বিজেপির দখল থেকে নুরপুর গ্রাম পঞ্চায়েত বামেদের হাতে
1 minute read

বিজেপির দখল থেকে নুরপুর গ্রাম পঞ্চায়েত বামেদের হাতে : উত্তর ত্রিপুরার কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার পালাবদল ঘটেছে। প্রধান নির্বাচনে সিপিআই(এম)-এর প্রার্থী সেলিমা বেগম বিজয়ী হওয়ায় দীর্ঘদিন বিজেপির নিয়ন্ত্রণে থাকা পঞ্চায়েতের দখল এখন বামেদের হাতে চলে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআই(এম) ও কংগ্রেস সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বুধবার কৈলাসহর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পঞ্চায়েতের ৯ জন সদস্যই অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনে নুরপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন করেছিল। তবে পরবর্তীকালে তৎকালীন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করে আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হলে পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে। এরপর কংগ্রেস ও সিপিআই(এম)-এর যৌথ সমর্থনে নতুন বোর্ড গঠনের পথ প্রশস্ত হয়।

স্থায়ী প্রধান নির্বাচনে সেলিমা বেগমের জয়ের পর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়।
এদিকে, কংগ্রেস নেতা রুনু মিয়া জানান, নুরপুর গ্রাম পঞ্চায়েতে আগামী দিনে কংগ্রেস ও সিপিআই(এম) যৌথভাবে উন্নয়নমূলক কাজ পরিচালনা করবে। সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই তাদের লক্ষ্য বলেও তিনি দাবি করেন।

রাজনৈতিক মহলের মতে, নুরপুর গ্রাম পঞ্চায়েতের এই ক্ষমতার পরিবর্তন উত্তর ত্রিপুরার স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে এবং ভবিষ্যতে এর প্রভাব অন্যান্য এলাকাতেও পড়তে পারে।

For All Latest Updates

ভিডিও