খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 6 August 2026 - 12:59 AM
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ণ

অল্প বৃষ্টিতেই জলমগ্ন স্মার্ট সিটি আগরতলা, ভোগান্তিতে শহরবাসী

অল্প বৃষ্টিতেই জলমগ্ন স্মার্ট সিটি আগরতলা, ভোগান্তিতে শহরবাসী
0 minute read

অল্প বৃষ্টিতেই জলমগ্ন স্মার্ট সিটি আগরতলা, ভোগান্তিতে শহরবাসী : মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতেই ফের জলমগ্ন হয়ে পড়ল স্মার্ট সিটি আগরতলার একাধিক এলাকা। বুধবার দুপুরে হওয়া অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সমতল রাস্তা ঘাটে জল জমে যায়। ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও সাধারণ মানুষ।

শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। অনেক জায়গায় নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে বৃষ্টির জল দ্রুত নামতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পথচারী মানুষ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়দের অভিযোগ, স্মার্ট সিটির নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি করা হলেও সামান্য বৃষ্টিতেই শহরের জলনিকাশি ব্যবস্থার প্রকৃত চিত্র সামনে চলে আসে। প্রতি বর্ষাতেই একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।

শহরে চলমান বিভিন্ন সংস্কার মূলক কাজের ফলেই জলাবদ্ধতা চরম আঁকার ধারন করছে বলে মনে করছেন একাংশ। স্মার্ট সিটি প্রকল্পের আওতায় চলমান এই সংস্কার কাজ গুলির সঠিক পরিকল্পনা নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন তুলেছিলেন আম জনতা।

বর্তমানে প্রায় বছর খানেকের ও বেশি সময় অতিবাহিত হতে চললেও কাজে গতি তরান্বিত করা নিয়ে এখনো আক্ষরিক অর্থে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না কর্তৃপক্ষ কে। যার ফল স্বরূপ অল্প বৃষ্টিতেই জল জমাট বাঁধছে। এমনটাই দাবী শহর বাসীর।

For All Latest Updates

ভিডিও