রাজনীতি থেকে আল্ভিদা শিক্ষকতায় ফিরলেন প্রাক্তন বিজেপি সাংসদ : ত্রিপুরার রাজনৈতিক রং মঞ্চ বড্ড আকস্মিক। কার কখন উত্থান, কার কখন পতন, কে কোন দলে কখন যোগ দিয়ে রাজা হয়ে যান আবার কার রাজ পাট গদি সব কিছু নিমেষেই হাড়িয়ে যায় তার হিসেব কষা আজো পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্ভব পর হয়ে উঠেনি। ২রা আগস্ট ও ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে ছিল এমনি একটি দিন। যেদিন রাজ্য বিজেপির এক অন্যতম নেতৃত্বের আচমকা রাজনৈতিক ময়দান থেকে সরে দাঁড়ানোর খবর চাউর হতেই চারিদিকে তীব্র আলোচনা শুরু হয়।
ত্রিপুরার প্রাক্তন লোকসভার সাংসদ রেবতি ত্রিপুরা, রাজনীতি থেকে দুরত্ব বারিয়ে নিজের পুরনো পেশা শিক্ষকতায় ফিরেছেন। হ্যাঁ, পূর্ব ত্রিপুরা থেকে লোকসভার আসনে ২০১৯ সালে জয়ী রেবতি ত্রিপুরা যিনি পূর্বে শিক্ষকতার মত সমাজের এক অন্যতম মর্যাদা পূর্ণ পেশার সাথে যুক্ত ছিলেন দীর্ঘ ৭ বছরের রাজনীতির স্বাদ নেবার পর আবার ফিরে গেছেন সেই পেশাতেই।
২রা আগস্ট ২০২৬, রবিবার উনার পুনরায় চাকুরী তে যোগ দেবার বিষয়টি সামনে আসে। আগরতলা মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি তার পেশায় পুনরায় যোগ দিচ্ছেন।
রাজনৈতিক জীবনকে আলবিদা জানিয়েই পুরানো “শিক্ষকতা”র পেশায় ফিরে গেলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এমনটাই দাবী করা হচ্ছে। তিনি স্নাতকোত্তর শিক্ষক (রাষ্ট্রবিজ্ঞান) হিসেবে পুনরায় গান্ধী স্কুলে দায়িত্ব গ্রহণ করেছেন। রেবতী ত্রিপুরার এই প্রত্যাবর্তন শিক্ষক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে রাজনীতির গণ্ডি পেরিয়ে শিক্ষা ও সুস্থ সমাজ গঠনে অবদান রাখার এক অনুপ্রেরণা মূলক উদাহরণ হিসেবে দেখছেন।



