SFI Protest Relly : ছাত্র দের স্বার্থে ছাত্রদের হয়ে ময়দানে অবিচল ছাত্র সংগঠন এসএফআই। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এসএফআই বরাবরের মতই শিক্ষার্থীদের স্বার্থ সম্বলিত নানাহ দাবী দাওয়া নিয়ে আজ আবারো পথে নেমেছে। শিক্ষার অসাড় দশা নিয়ে বিক্ষোভে শামিল হয়েছে তারা।
সাম্প্রতিক কালে দেশের শিক্ষা ক্ষেত্রে সব চাইতে বড় দুর্নীতি নিট দুর্নীতি নিয়ে শুরু থেকেই ময়দানে ঝাঁপিয়ে পরে আন্দোলন করেছে এসএফআই। এদিনই সেই আন্দোলন জারি থাকে।
এছারা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল গুলিতে শিক্ষক স্বল্পতা এক জ্বলন্ত সমস্যা। স্কুল আছে, বেঞ্চ আছে, ছাত্র ছাত্রী আছে, ব্ল্যাক বোর্ড আছে কিন্তু পড়ানোর জন্যে শিক্ষক নেই। রাজ্যের অধিকাংশ বিদ্যালয় এর ক্ষেত্রেই এই একই দশা। যার জেরে বিভিন্ন সময় ক্ষুদে শিশু দের শিক্ষকের দাবীতে পথে বসে আন্দোলন করতে হচ্ছে।
এছাড়া রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজ গুলিতে প্রায়শই ছাত্রদের উপর নির্যাতন বা রিগিং এর মত ঘটনার খবর ও উঠে এসেছে। যা অত্যন্ত উদ্বেগ এর বিষয়। তাই এই সকল বিষয় নিয়ে এবং নিট দুর্নীতি র প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবী জানানো সহ রাজ্যের স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ ও হোস্টেল এবং কলেজ গুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করণের দাবী জানিয়েছেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি।
এদিনের বিক্ষোভ মিছিল টি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। নেতৃত্বে ছিলেন রাজ্য কমিটির সম্পাদক সৃজন দে।



