খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 June 2026 - 02:28 AM
বুধবার, ১০ জুন ২০২৬ - ০২:২৮ পূর্বাহ্ণ

Bishalgarh Drugs News : ১৮ মাস পর বিশালগড়ের এক নেশা মুক্তি কেন্দ্র গাঁজা উদ্ধার, অভিযুক্ত শুভম বিশ্বাস

Bishalgarh Drugs News
1 minute read

Bishalgarh Drugs News : নেশা মুক্তি কেন্দ্রের আড়ালে চলছে নেশার রমরমা ব্যাবসা। একদিন বা দুদিন নয়, দীর্ঘ ১৮ মাস ধরেই নেশার আদান প্রদান চলছে এক নেশা মুক্তি কেন্দ্রে। কিন্তু বিশালগড় থানা বাবুদের শীত ঘুম কেটেছে এত দিন বাদে।

বিবরনে প্রকাশ, নেশা গ্রস্থ দের নেশার কবল থেকে ছাড়াবার নাম করে তাদের আরো বেশি করে নেশার সাগরে ভাসিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল আগরতলা নিবাসী এক সমাজ সেবক। সাম্প্রতিক কালে বেশ কিছু বিতর্কে জরিয়ে সেই সমাজ সেবক আবার রীতিমতো ভাইরাল। অভিযুক্তের নাম শুভম বিশ্বাস। স্বপ্না ফাউন্ডেশান নামক একটি নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার সে।

তারই উদ্যোগে বিশালগড় থানার নাকের ডগায় ব্রাদার্স ফাউন্ডেশান নামক একটি কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে খবর। দীর্ঘ ১৮ মাস আগে এক বাড়িতে ভারা ঘর নিয়ে এই কেন্দ্র চালু করা হয়। তার সঙ্গে আছে আরো এক পার্টনার। সোমবার আচমকা তার এই নেশা মুক্তি কেন্দ্রে হানা দেয় বিশালগড় মণ্ডল এর কিছু সদস্য। সেখানে গিয়েই নাকি তারা দেখতে পান নেশা মুক্তি কেন্দ্রের নামে রমরমা গাঁজার ব্যবসা চালাচ্ছে অভিযুক্ত।

অবশেষে থানায় খবর দিলে পুলিশ গিয়ে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার করে। দায়িত্বে থাকা এক যুবক কে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কেন্দ্রের প্রকৃত মালিক শুভম বিশ্বাস ও তার এক সঙ্গী। ঘটনা স্থলে উপস্থিত হয়ে মণ্ডল সভাপতি তপন দাস সহ যুব মোর্চার কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাবার পাশপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন।

উল্লেখ্য, এই শুভম বিশ্বাস এর বিরুদ্ধে সাম্প্রতিক কালে সামাজিক মাধ্যমে শাসক বিজেপি দল সমর্থিত এক ব্যক্তি নেশার অবৈধ বানিজ্য চালানোর অভিযোগ তুলেছিলেন। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই শুভম বিশ্বাসের নেশা বানিজ্য কাণ্ডের পর্দা উন্মোচন কোনো অন্য বার্তা বহন করছে কিনা সেই নিয়েই সন্দীহান একাংশ।

For All Latest Updates

ভিডিও