খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 2 April 2026 - 08:58 PM
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ - ০৮:৫৮ অপরাহ্ণ

Jirania BJP News : তিপ্রাসা দের বাদ দিয়ে অখণ্ড ভারত হবেনা, জিরানিয়ায় মনোমুগ্ধকর ভাষণে মন্ত্রী সুশান্ত চৌধুরী

Jirania BJP News
1 minute read

Jirania BJP News : ভারতের প্রধান্ মন্ত্রী বলেন এক ভারত অখন্ড ভারত। তিপ্রাসা কে বাদ দিয়ে অখন্ড ভারত গঠন করা যাবে না । ২রা এপ্রিল বৃহস্পতিবার আসন্ন টিটিএএ ডিসি নির্বাচনে ১৫ নং জিরানিয়া বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ দেববর্মার সমর্থনে পুরান মান্দাই চৌমুহনী এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ।

তিনি বলেন, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে । বর্তমানে ত্রিপ্রা মথা ও সরকারে ও মন্ত্রীসভায় রয়েছে । তা সত্বেও এককভাবে লড়াই করছে উভয় দল। কারণ রাজ্য সরকার রাজ্য কে অঞ্চলে ভাগ করতে চায় না । তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরোও বলেন , তিনি আশাবাদী ১৫ নং জিরানিয়া বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ দেববর্মা বিপুল ভোটে জয়জুক্ত হবেন ।সারা রাজ্যে যখন বিজেপি জয়ী হবে তখন রাজ্যেও বিজেপি সরকার , এ ডিসি তে ও হবে বিজেপি সরকার । ফলে রাজ্য ও এডিসি যৌথ ভাবে ত্রিপ্রাসাদের উন্নয়ন করবে বলে জানান মন্ত্রী ।

মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট আসন্ন স্ব শাসিত জেলা পরিষদের নির্বাচনে বিজেপির জয় ও জন জাতিদের উন্নয়ন যেন উতোপ্রতো ভাবে জড়িত । এখন দেখার জনজাতি গোষ্ঠী এডিসি র ক্ষমতা কার হাতে দেয়, সেদিকেই তাকিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল । অপেক্ষা আর মাত্র ১০ দিনের । এদিনের সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা। পাশাপাশি ৪৮ পরিবার এর ১৪২ ভোটার বিভিন্ন দল ছেড়ে এদিন বিজেপি দলে যোগদান করেন।

For All Latest Updates

ভিডিও