Bamutia CPIM News : বামুটিয়া, রবিবার: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ১৪ নম্বর বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে প্রচারে গতি আনতে বাজার সভার আয়োজন করল সিপিআই(এম)। লেম্বুছড়া এলাকায় অনুষ্ঠিত এই সভায় দলের প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রাধাচরণ দেববর্মা ও কমরেড রতন দাস। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) মোহনপুর বিভাগীয় সম্পাদক সুদীপ দেবনাথ, নেতা দিলীপ দাস, প্রার্থী সঞ্জিত দেববর্মা এবং বিধায়ক নয়ন সরকার।
বক্তারা তাঁদের ভাষণে বর্তমান সময়ের বিভিন্ন জনমুখী সমস্যা তুলে ধরে আগামী দিনে বিকল্প শক্তি হিসেবে সিপিআইএম কে সমর্থন করার আহ্বান জানান। প্রার্থী সঞ্জিত দেববর্মা এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান এবং জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভা শেষে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারে আরও জোরদার ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।



