খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 25 August 2026 - 12:44 AM
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ণ

ইথানল মিশ্রিত পেট্রোলের প্রতিবাদে কুমারঘাটে বাম যুবাদের মিছিল ও পথসভা

ইথানল মিশ্রিত পেট্রোলের প্রতিবাদে কুমারঘাটে বাম যুবাদের মিছিল ও পথসভা
1 minute read

ইথানল মিশ্রিত পেট্রোলের প্রতিবাদে কুমারঘাটে বাম যুবাদের মিছিল ও পথসভা : E20 পেট্রোল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রাজপথে সরব বাম যুব সংগঠন DYFI! ইথানল মিশ্রিত E20 পেট্রোল প্রত্যাহারের দাবিতে সোমবার কুমারঘাটে প্রতিবাদ মিছিল ও পথসভা করল সংগঠনের কুমারঘাট বিভাগীয় কমিটি। কর্মসূচিকে ঘিরে এদিন শহরে রাজনৈতিক উত্তাপও ছড়ায়।

সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি কুমারঘাট থানা সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে পৌঁছায়। সেখানেই আয়োজিত হয় পথসভা। পাশাপাশি পথচলতি যানবাহনের চালকদের মধ্যে E20 পেট্রোলের কথিত ক্ষতিকর প্রভাব তুলে ধরে লিফলেট বিলি করেন DYFI কর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI-এর রাজ্য সহ-সভাপতি বাসুদেব ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য জয়দেব পাল, কুমারঘাট বিভাগীয় সভাপতি বিপ্লব দেব, সম্পাদক হীরেন্দ্র চৌধুরী-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে E20 পেট্রোল নিয়ে কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করেন DYFI-এর কুমারঘাট বিভাগীয় সম্পাদক হীরেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, পেট্রোলে ইথানলের মাত্রা বাড়ানোর ফলে যানবাহনের মাইলেজ কমতে পারে এবং এর প্রভাব পড়তে পারে গাড়ির ইঞ্জিনের উপরও। পাশাপাশি পরিবহন শ্রমিকদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংগঠনের বক্তব্য, E20 পেট্রোল ব্যবহারের ফলে সাধারণ গাড়ির মালিক ও পরিবহন শ্রমিকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে E20 পেট্রোল প্রত্যাহারের দাবি জানানো হয়।

এদিনের কর্মসূচির মধ্য দিয়ে E20 পেট্রোল নিয়ে নিজেদের আপত্তির কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের নীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দিয়েছে DYFI।

For All Latest Updates

খাস খবর