খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 23 August 2026 - 03:27 AM
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ - ০৩:২৭ পূর্বাহ্ণ

বিশালগড়ে বেড়ে চলা চোরের উপদ্রবে ক্ষতি গ্রস্থ এবার তিন দোকান মালিক

বিশালগড়ে বেড়ে চলা চোরের উপদ্রবে ক্ষতি গ্রস্থ এবার তিন দোকান মালিক
0 minute read

বিশালগড়ে বেড়ে চলা চোরের উপদ্রবে ক্ষতি গ্রস্থ এবার তিন দোকান মালিক : বিশালগড়ে ক্রমশই বাড়ছে চুরির ঘটনা। দিনের আলোয় কিংবা রাতের আঁধারে সুযোগ বুঝেই দোকান পাট বাড়ি ঘর শিক্ষা প্রতিষ্ঠানে হাত সাফ করছে চোর চক্র। এবার এমনি এক চুরি কাণ্ডে ক্ষতির সম্মুখীন হল তিন দোকান মালিক।

ঘটনার বিবরনে জানা যায়, বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরপর তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, মারধর সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ক্রমেই বাড়ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে বিশালগড় থানাধীন মোটর স্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে থাকা তিনটি দোকানে চোরের দল হানা দেয়। শনিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে মালিকদের। দোকানের অবস্থা দেখে তাঁরা হতবাক হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়।

খবর পেয়ে পুলিশ নিয়ম মাফিক ভাবেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে এবং প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে। তবে প্রতি বারের মতই এবারেও চুরির ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বলে খবর পাওয়া যায়নি।

এদিকে, এলাকায় অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।

কিছুদিন আগে আইজি সাহেব ও সিপাহীজলা জেলা ও বিশালগড় মহকুমার বিধ্বস্ত আইন শৃঙ্খলার বিষয় টি স্বচক্ষে খতিয়ে দেখে যান। এর পরে কিছুটা আশা জেগেছিল যে এবার হয়তো কিছুটা পরিবর্তন চোখে পরবে কিন্তু তা আর হচ্ছে না। এখন দেখার বিষয় হচ্ছে এই নিরন্তর চুরি কাণ্ডের সাথে যুক্ত চোর চক্র কে ধরতে পারে কিনা পুলিশ বাবুরা।

For All Latest Updates