খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 13 September 2026 - 08:09 AM
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:০৯ পূর্বাহ্ণ

Sushanta Choudhury News : শান্তিরবাজারে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

Sushanta Choudhury News
1 minute read

Sushanta Choudhury News : রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় শান্তিরবাজার বিধানসভা এলাকায় চলমান একাধিক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার বিধায়ক প্রমোদ রিয়াংকে সঙ্গে নিয়ে মহকুমার বিভিন্ন নির্মীয়মাণ প্রকল্প ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প শান্তিরবাজারে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করে অফিসটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মীয়মাণ এই অফিসটি দক্ষিণ ত্রিপুরার পরিবহন পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও দাবি করেন তিনি।

এছাড়া শান্তিরবাজার ও জোলাইবাড়ি বাজারে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের কাজও পরিদর্শন করেন মন্ত্রী। বিধায়ক প্রমোদ রিয়াংয়ের উদ্যোগে মনুবাজারেও নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সুশান্ত চৌধুরী। তবে এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার মনুবাজারের প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেননি তিনি।

মন্ত্রী বলেন, নতুন ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস চালু হলে পরিবহন সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে যে সমস্যার মুখোমুখি হতে হয়, তার অনেকটাই দূর হবে। উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, পরিবহন দপ্তরের যুগ্ম পরিবহন কমিশনার প্রদীপ সরকার, শান্তিরবাজার মহকুমাশাসক দীপিকা গৌতম, পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার কমলাকান্ত, মোটর ভেহিকেলস ইন্সপেক্টর জহর রিয়াং সহ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

For All Latest Updates

খাস খবর