খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 25 August 2026 - 12:45 AM
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ণ

অতিবৃষ্টিতে ক্ষতি গ্রস্থ কৃষকদের পাশে দাড়িয়ে বিধায়ক নয়ন সরকারের ডেপুটেশান

অতিবৃষ্টিতে ক্ষতি গ্রস্থ কৃষকদের পাশে দাড়িয়ে বিধায়ক নয়ন সরকারের ডেপুটেশান
1 minute read

অতিবৃষ্টিতে ক্ষতি গ্রস্থ কৃষকদের পাশে দাড়িয়ে বিধায়ক নয়ন সরকারের ডেপুটেশান : অতিবৃষ্টির জেরে জলে ডুবে নষ্ট হচ্ছে ফসল, মাথায় হাত কৃষকদের! গত ২২ আগস্টের প্রবল বৃষ্টিতে মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকায় কৃষিজমিতে জল জমে ধান-সহ একাধিক ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সরকারি আর্থিক সহায়তা এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ হল সারা ভারত কৃষক সভার মোহনপুর মহকুমা কমিটি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বামুটিয়া মহকুমা কৃষি দপ্তরে ডেপুটেশন দেন সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। তাঁদের দাবি, অতিরিক্ত বৃষ্টির কারণে বহু কৃষিজমি দীর্ঘ সময় ধরে জলের তলায় থাকায় ধান-সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। এর ফলে বহু কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ডেপুটেশনকারীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সরকারি আর্থিক সহায়তা প্রদান, সঠিকভাবে ক্ষয়ক্ষতির সমীক্ষা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে কৃষকদের ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই সরকারি সহায়তা পেতে যাতে কোনও প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত না হন, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

ডেপুটেশন চলাকালীন কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি দলমত নির্বিশেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে কৃষক সভা।

ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক রমেন দেব এবং বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার জানান, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়া কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এখন ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি কতটা গুরুত্ব দিয়ে প্রশাসন বিবেচনা করে এবং দ্রুত ক্ষয়ক্ষতির সমীক্ষা করে আর্থিক সহায়তার ব্যবস্থা করে, সেদিকেই তাকিয়ে কৃষক মহল।

For All Latest Updates

খাস খবর