খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 13 February 2026 - 04:01 AM
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ - ০৪:০১ পূর্বাহ্ণ

Jitendra Choudhury Reacts on Fatikroy : এলাকার জনপ্রতিনিধির উস্কানিমূলক বক্তব্যের ফলাফল এই সাম্প্রদায়িক বিবাদ, মন্ত্রী সুধাংশু কে বিঁধলেন জিতেন্দ্র চৌধুরী

Jitendra Choudhury Reacts on Fatikroy
1 minute read

Jitendra Choudhury Reacts on Fatikroy : মন্ত্রী সুধাংশু দাস এর নিজ বিধানসভা কেন্দ্র ফটিকরায়ে জ্বলছে সাম্প্রদায়িকতার আগুন। আর এই আগুন লাগানোর পেছনে অন্যতম ভূমিকা রয়েছে খোদ মন্ত্রী মহোদয়ের। এবার এমনি ইঙ্গিত করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

শনিবার সকালে আচমকা রণক্ষেত্রে পরিণত হয় ফটিকরয় থানাধীন কাঞ্চনবাড়ি গামি ভৈরব থলি এলাকা। ঐ জায়গায় বসবাস কারী সংখ্যালঘু কিছু পরিবারের উপর সাম্প্রদায়িক উস্কানির ভিত্তিতে হামলা চালায় সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা। এক সামান্য চাঁদা কে কেন্দ্র করেই নাকি এই বিবাদ। পরে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সেখানকার বেশ কিছু সংখ্যালঘু পরিবারের উপর হামলাহুজ্জুতি ও বাড়ি ঘর ভাংচুর চলে।

ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনী কে। কিন্তু দমকল এর ইঞ্জিন ঘটনা স্থলে ছুটে যাবার চেষ্টা করলেই কে বা কাহারা তাদের কে মাঝ পথে আটকে দেয় বলে অভিযোগ। আর সেই বিলম্বের ফলে এদিকে বেশ কিছু পরিবার সর্বস্ব হাড়িয়ে একেবারে নিস্ব হয়ে পরে। ঘটনার খবর পৌছায় বিরোধী দলনেতার কাছে ও। উনি সাথে সাথেই ডিআইজি কে ফোন যোগে বিষয়টি দেখার জন্যে আহবান জানান।

একই ভাবে ঐ এলাকায় এত বড় ঘটনা ঘটে যাবার পর স্থানীয় বাম নেতৃত্বদের উনি ঘটনা নিয়ন্ত্রনে হস্তক্ষেপ করতে নির্দেশ দেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। অতঃপর ঘটনা স্থলে ব্যাপক হারে পুলিশ প্রশাসন ও আধা সামরিক বাহিনি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালানো হয়েছে।

এদিকে বিকেল নাগাদ সমস্ত ইন্টারনেট পরিষেবা ও ঐ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ততসঙ্গে জারি করা হয়েছে ১৬২ নং ধারা।

এদিকে এই গোটা ঘটনার জন্যে এলাকার জনপ্রতিনিধি তথা মন্ত্রীসভার এক জন গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী সুধাংশু দাস এর দিকেই আঙুল তুললেন বিরোধী দলনেতা। বলা বাহুল্য, মন্ত্রী সুধাংশু দাস বরাবরই সামাজিক মাধ্যমে এবং গণ মাধ্যমের সামনে একাধিক বার প্রকাশ্যে সংখ্যালঘু দের বিরুদ্ধে বহু সমালোচনা করেছেন। উনি বরাবরই সংখ্যালঘু দের বিরুদ্ধে উস্কানি মূলক বার্তা প্রেরণ করেছেন।

আর এদিনের এই ঘটনা ও তারই ফল। উনার ইন্ধনেই আজ ফটিক রায়ে সংখ্যালঘু দের উপর এধরনের নৃশংসতা বর্বরতা চালানোর সাহস পেয়েছে ঐ এলাকার কিছু সমাজ বিরোধীরা। এমনি অভিযোগ করেছেন বিরোধী দলনেতা । এই ঘটনায় সর্বশেষে উনি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাঁজা প্রদানের দাবী জানিয়েছেন। ততসং, শুধু মৌখিক ভাবে নয় কার্যত আইনের শাসন প্রতিষ্ঠার ও দাবী জানিয়েছেন।

For All Latest Updates

ভিডিও