খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 August 2026 - 12:25 AM
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ণ

CPIM party Office Attacked : গণতন্ত্র হত্যার জবাব পাবে শাসকেরা চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা

CPIM party Office Attacked
1 minute read

CPIM party Office Attacked : আগরতলার যোগেন্দ্রনগরস্থ সিপিআইএম দলীয় কার্যালয়ে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তাপ সৃষ্টি হয়েছে। এই ঘটনার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করতে গিয়ে শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে চরম তোপ দাগলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শনের পর সেখানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শাসকদলের রাজনৈতিক সংস্কৃতি, নৈতিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন।

জিতেন চৌধুরীর মতে, শাসকদল বিজেপি নিজেদের মুখে মুখে প্রতিনিয়ত রাষ্ট্রবাদ, গণতন্ত্র, আইন এবং সংবিধানের আ বুলি আওড়ালেও তাদের বাস্তবে পরিচালিত সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বারবার এক চরম রাজনৈতিক বর্বরতা ও অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটে চলেছে।

ত্রিপুরার বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বাম নেতা জিতেন চৌধুরী বলেন , বর্তমানে রাজ্যের সাধারণ মানুষ বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ একাধিক জনবিরোধী সিদ্ধান্তের ফলে চরম নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকারের অপশাসনের বিরুদ্ধে জনগণের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও আন্দোলন এখন রাস্তায় নেমে এসেছে। তিনি অভিযোগ করেন , জনগণের এই তীব্র ক্ষোভ ও অসন্তোষ থেকে দৃষ্টি ঘোরাতে এবং নিজেদের অপশাসনকে আড়াল করতে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রী ক্রমাগত মিথ্যা ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে চলেছেন।

বিদ্যুৎ মাশুলে শত শতাংশ ছাড়ের যে ভুয়া ও অসত্য ঘোষণা করা হয়েছে, তাকে চরম প্রতারণা বলে অভিহিত করেন সিপিআইএম রাজ্য সম্পাদক।
জিতেন্দ্র বাবু শাসকদলের দ্বিচারিতা উন্মোচন করে বলেন , একদিকে যেখানে বিদ্যুৎ মাশুল ছাড়ের নামে শাসকদল নির্লজ্জের মতো ধন্যবাদ র‍্যালি আয়োজন করছে, ঠিক একই সময়ে অপরদিকে বিরোধী দলীয় কার্যালয়ে নৃশংসভাবে এবং নির্লজ্জভাবে ভাঙচুর চালানো হচ্ছে। তাদের এই বৈপরীত্যই প্রমাণ করে যে বর্তমান সরকারের অধীনে রাজ্যে কোনো গণতান্ত্রিক পরিবেশ অবশিষ্ট নেই। বিরোধীদের কণ্ঠরোধ করা এবং প্রতিবাদের আওয়াজকে ভীতি প্রদর্শন ও হিংসার মাধ্যমে দমিয়ে রাখাই এখন শাসকদলের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, নারীদের সম্মান ও সামাজিক ঐতিহ্যকে ধূলোয় মিশিয়ে দিয়ে রাজনৈতিক অপকর্ম সম্পন্ন করতে মহিলাদের ব্যবহার করার মতো নিম্নমানের মানসিকতারও তীব্র নিন্দা জানান তিনি।

সবশেষে, জিতেন চৌধুরী রাজ্যবাসীর সামনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার তথাকথিত ‘সুশাসন’ ও ‘উন্নয়ন’-এর প্রকৃত মুখোশ খুলে ধরে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দৃঢ় কণ্ঠে জানান
, বিজেপি যতই গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন এবং বিরোধী কার্যালয়ে হামলা চালাক না কেন, সিপিআইএম জনগণের অধিকার রক্ষার এই লড়াই থেকে এক পা-ও পিছু হটবে না। ত্রিপুরা রাজ্যের প্রতিটি সচেতন নাগরিক শাসকদলের এই বর্বরতা ও মিথ্যাচারের যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন। অন্যায়, অপশাসন ও রাজনৈতিক হিংসার বিরুদ্ধে এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর রূপ নেবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন।

For All Latest Updates

খাস খবর