খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 1 September 2026 - 10:15 AM
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ - ১০:১৫ পূর্বাহ্ণ

Congress Press Meet : বিধানসভায় সুদীপ রায় বর্মনের বহিষ্কার নিয়ে সরব প্রদেশ কংগ্রেস

Congress Press Meet :
1 minute read

Congress Press Meet : বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই বহিষ্কারকে অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন।

আশীষ কুমার সাহা বলেন, বিধানসভায় প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সুদীপ রায় বর্মন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। কথিত সুইসাইড নোট কেন গোপন রাখা হয়েছিল এবং মৃত্যুর ঘটনায় তদন্তে কোনও ধরনের গাফিলতি হয়েছিল কি না, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, ডিজিপির মৃত্যুর ঘটনায় কোনও ধরনের চাপ বা প্ররোচনা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তাঁর দাবি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিধানসভায় উত্থাপনের পরই সুদীপ রায় বর্মনকে দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। এদিকে ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আশীষ কুমার সাহা। ঘটনার সঠিক তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তিনি।

সাংবাদিক সম্মেলন থেকে সুদীপ রায় বর্মনের পাশে থাকার বার্তা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, প্রয়াত ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে। তবে কংগ্রেসের তোলা অভিযোগগুলির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এদিন জানা যায়নি। ফলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

For All Latest Updates

খাস খবর