খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 16 October 2026 - 03:07 AM
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ - ০৩:০৭ পূর্বাহ্ণ

CM Khowai Visit : খোয়াইয়ে প্রায় ৩৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শপিং কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

CM Khowai Visit
1 minute read

CM Khowai Visit : খোয়াই মহকুমার পরিকাঠামোগত উন্নয়নে বড়সড় পদক্ষেপ। খোয়াইয়ের সুভাষ পার্ক সংলগ্ন বইমেলা মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে প্রায় ৩৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এর মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে পার্কিং সুবিধাসহ আধুনিক চারতলা বহুতল শপিং কমপ্লেক্স নির্মাণের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অন্যতম।


এর পাশাপাশি খোয়াই মহকুমার অধীনে সম্পন্ন হওয়া মোট ২১টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত খোয়াই জেলায় ৭১টি প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।


খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সরকারি চিফ হুইপ কল্যাণী সাহা রায়, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্মা। উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক রজত পন্থ, জেলা পুলিশ সুপার বি. জগদীশ্বর রেড্ডি-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

তবে অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক মহলে আলাদা চর্চার সৃষ্টি হয়েছে মন্ত্রী অনিমেষ দেববর্মার অনুপস্থিতিকে কেন্দ্র করে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তাঁর নাম উল্লেখ ছিল এবং ভার্চুয়ালি যুক্ত থাকার কথাও জানানো হয়েছিল। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ফলক উন্মোচনেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দেখা যায়নি।


মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এমন গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে স্থানীয় মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা শুরু হয়। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে। যদিও অনুপস্থিতির কারণ সম্পর্কে অনুষ্ঠানে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মন্ত্রীর অনুপস্থিতিও খোয়াইয়ের রাজনৈতিক পরিসরে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।
৩৮ কোটি টাকার হিসাব স্পষ্ট করুনঅনুপস্থিতি নিয়ে গুঞ্জনের ভাষা সংযত করুন

For All Latest Updates

খাস খবর