খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 5 September 2026 - 10:56 AM
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৫৬ পূর্বাহ্ণ

Baikhora Drugs News : বিপুল পরিমাণ নেশাসামগ্রী উদ্ধার, বাইখোড়ায় NCB-পুলিশের অভিযানে আটক তিন

Baikhora Drugs News
1 minute read

Baikhora Drugs News : বৃহস্পতিবার বাইখোড়া থানার অন্তর্গত জোলাইবাড়ি এলাকায় বিপুল পরিমাণ নেশাসামগ্রী উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, TR-05-H-1813 নম্বরের একটি পাথরবোঝাই গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক প্রায় এক কোটি টাকা মূল্যের নেশাসামগ্রী উদ্ধার করে NCB ও বাইখোড়া থানার পুলিশ। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পরে নেশাসামগ্রী-সহ গাড়িটি বাইখোড়া থানায় নিয়ে যাওয়া হয়।

তবে উদ্ধার অভিযানের পরই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার খবর সংগ্রহ করতে শান্তিরবাজার মহকুমার সাংবাদিকরা থানায় গেলে তাঁদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি সাংবাদিকদের থানায় প্রবেশেও নিষেধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, নেশাসামগ্রী উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাইখোড়া থানা এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই নেশাকারবারীদের আনাগোনা চলছে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, এই অভিযানের গোপন তথ্য পুলিশের কাছে নয়, NCB আধিকারিকদের কাছে পৌঁছেছিল। সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবারের অভিযানে বড়সড় সাফল্য আসে বলে জানা গেছে।

ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন—এত বিপুল পরিমাণ নেশাসামগ্রী কোথা থেকে এল, কারা এর সঙ্গে জড়িত এবং উদ্ধার অভিযানের পর সংবাদমাধ্যমকে কেন দূরে রাখা হল? এসব প্রশ্নের উত্তরই এখন খুঁজছে স্থানীয় মহল।

For All Latest Updates

খাস খবর