খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 18 October 2026 - 08:23 AM
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ - ০৮:২৩ পূর্বাহ্ণ

খুমুলুঙ থেকে চুরি হওয়া অটো উদ্ধার পুলিশের ধাওয়ায় পলাতক চোর

খুমুলুঙ থেকে চুরি হওয়া অটো উদ্ধার পুলিশের ধাওয়ায় পলাতক চোর
1 minute read

খুমুলুঙ থেকে চুরি হওয়া অটো উদ্ধার পুলিশের ধাওয়ায় পলাতক চোর – খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি অটো উদ্ধার করতে সফল হয়েছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশের একটি রাবার বাগান থেকে অটোটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরের দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অটোটির নম্বর TR-01M-3805। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চোরেরা অটোটির ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করছিল। সেই সময় পুলিশের নজরে বিষয়টি আসে। পুলিশ চোরদের ধাওয়া করলেও তারা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অটোটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

অটোর মালিক শক্তি দেববর্মার বাড়ি জিরানিয়া এলাকার বীরেন্দ্রনগরে। খবর পেয়ে রবিবার তিনি বিশ্রামগঞ্জ থানায় পৌঁছান। তিনি জানান, খেরেংবার হাসপাতালে তাঁর ভাতিজার স্ত্রীর প্রসবের জন্য খাবার নিয়ে অটোযোগে হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালের সামনে অটোটি রেখে মাত্র ১০ মিনিটের জন্য ভেতরে যান। ফিরে এসে দেখেন অটোটি নেই। পরে পুলিশের কাছ থেকে অটো উদ্ধারের খবর পান।

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

For All Latest Updates

খাস খবর