খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 July 2026 - 06:33 PM
শনিবার, ১১ জুলাই ২০২৬ - ০৬:৩৩ অপরাহ্ণ

মনোশ্রীর চিকিৎসায় মানবিক উদ্যোগ ৫০ হাজার টাকার সহায়তা আনন্দ মার্গ স্কুলের

মনোশ্রীর চিকিৎসায় মানবিক উদ্যোগ ৫০ হাজার টাকার সহায়তা আনন্দ মার্গ স্কুলের
1 minute read

মনোশ্রীর চিকিৎসায় মানবিক উদ্যোগ ৫০ হাজার টাকার সহায়তা আনন্দ মার্গ স্কুলের : দুরারোগ্য এসএমএ (Spinal Muscular Atrophy) রোগে আক্রান্ত ২৩ মাসের শিশু মনোশ্রীর চিকিৎসার জন্য এবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল বিশালগড় আনন্দ মার্গ স্কুল। বিদ্যালয়ের পরিচালন কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং আনন্দ মার্গ পরিবারের যৌথ উদ্যোগে সংগ্রহ করা ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা মনোশ্রীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শনিবার ।

এদিন বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল হাপানিয়া এলাকায় মনোশ্রীর বাড়িতে গিয়ে তার বাবা ধ্রুব চৌধুরীর হাতে অনুদানের অর্থ তুলে দেয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা জানান, সমাজের প্রতিটি মানুষেরই উচিত এমন কঠিন সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। তারা বলেন, একটি শিশুর জীবন বাঁচানোর লড়াই শুধু একটি পরিবারের একার দায়িত্ব নয়, এটি সমগ্র সমাজের দায়িত্ব। সকলের সম্মিলিত সহযোগিতায় মনোশ্রীর চিকিৎসার পথ অনেকটাই সহজ হতে পারে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুদান গ্রহণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন মনোশ্রীর বাবা ধ্রুব চৌধুরী। তিনি বলেন, মেয়ের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এমন সময় আনন্দ মার্গ স্কুলের এই সহযোগিতা তাদের নতুন করে আশা ও সাহস জুগিয়েছে। তিনি বিদ্যালয়ের পরিচালন কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, এসএমএ একটি বিরল ও কোটি টাকার ব্যয়বহুল চিকিৎসা সাপেক্ষ রোগ। মনোশ্রীর চিকিৎসার জন্য এখনও বিপুল অর্থের প্রয়োজন রয়েছে। তাই সমাজের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিশালগড় আনন্দ মার্গ স্কুলের এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নজির হিসেবেও বিবেচিত হচ্ছে।

ভিডিও