খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 5 May 2026 - 05:02 AM
মঙ্গলবার, ৫ মে ২০২৬ - ০৫:০২ পূর্বাহ্ণ

AMC Task Force : আগরতলায় রাস্তা দখলমুক্ত করতে পুর নিগমের অভিযান! বাজেয়াপ্ত বহু মালপত্র

AMC Task Force
1 minute read

AMC Task Force : আগরতলা শহরে পথদখল রুখতে ফের কড়া পদক্ষেপ নিল পৌর নিগম। সোমবার শকুন্তলা রোড, হরিগঙ্গা বসাক রোড হয়ে সেন্ট্রাল রোড পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে একাধিক কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীর রাস্তার ওপর রাখা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

নিগমের স্টাফ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের অভিযোগ, বহুবার সতর্ক করার পরও কিছু দোকানদার দোকানের ভেতরের পণ্য বাইরে এনে রাস্তার ওপর সাজিয়ে রাখছিলেন, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছিল এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছিল।

অভিযান চলাকালীন পুলিশ জানায়, “আজকের এই কর্মসূচি শকুন্তলা রোড থেকে শুরু করে হরিগঙ্গা বসাক রোড হয়ে হেরিটেজ এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। বহুবার নির্দেশ দেওয়ার পরও নিয়ম মানা হচ্ছিল না। তাই বাধ্য হয়ে রাস্তার ওপর রাখা মালপত্র সরিয়ে দেওয়া হয়েছে।” সেন্ট্রাল রোডেও একই ধরনের অনিয়ম ধরা পড়ে, সেখান থেকেও সামগ্রী অপসারণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শহরের সৌন্দর্য বজায় রাখা এবং যানজট কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নিয়ম ভাঙলে ভবিষ্যতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এই পদক্ষেপে শহরবাসীর একাংশ স্বস্তি প্রকাশ করলেও, ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে নিগমের দাবি, জনস্বার্থেই এই অভিযান অব্যাহত থাকবে।

For All Latest Updates

ভিডিও