খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 15 August 2026 - 05:38 PM
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ - ০৫:৩৮ অপরাহ্ণ

জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগ কলমচৌড়ার বিজেপি গ্রাম প্রধানের বিরুদ্ধে

জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগ কলমচৌড়ার বিজেপি গ্রাম প্রধানের বিরুদ্ধে
1 minute read

জাতীয় পতাকা উত্তোলনে বাধার অভিযোগ কলমচৌড়ার বিজেপি গ্রাম প্রধানের বিরুদ্ধে : যে দল দেশ প্রেম এবং দেশাত্মবোধ নিয়ে নতুন প্রজন্মের কাছে ৮০ তম স্বাধীনতা দিবসে বার্তা প্রেরণ করছে সেই দলেরই এক গ্রাম প্রধান জাতীয় পতাকা উত্তলনে বাঁধা দিচ্ছে। একই দল, কিন্তু দ্বিচারিতা। ভিন্ন মানসিকতা। ৮০ তম স্বাধীনতা দিবসের দিনে এমনি এক ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ত্রিপুরার উত্তর কলমচৌড়া এলাকায়।

কলমচৌড়ায় স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এদিন । সিপিআইএমের অভিযোগ, তাদের দলীয় কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করলে বিজেপির পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীরা তাতে বাধা দেন।


অভিযোগ অনুযায়ী, শনিবার সকাল ৭টা নাগাদ উত্তর কলমচৌড়ায় সিপিআইএমের উদ্যোগে দলের ভাঙা পার্টি অফিসের সামনেই ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল। সেই সময় বিজেপির গ্রাম প্রধান বাপন সরকারের নেতৃত্বে একদল লোক সেখানে এসে বাধা দেন বলে অভিযোগ। ঘটনায় সিপিআইএমের লোকাল কমিটির সম্পাদক নির্মল সরকার, বিজয় ভূষণ সরকার, যুব নেতা চন্দ্রন সরকার-সহ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে দাবি দলের।

সিপিআইএমের অভিযোগে ঘটনায় অভিজিৎ সরকার, কান্তি সরকার এবং রামকৃষ্ণ সরকার ওরফে টেম্পা-সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। ঘটনার কিছু ভিডিও ও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গ্রাম প্রধান সহ এক দল লোক হুমকি ধমকির সুর চড়িয়ে বলছে “ জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না” ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিপিআইএমের দাবি, স্বাধীনতা দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়া গণতান্ত্রিক অধিকার ও জাতীয় মর্যাদার পরিপন্থী। দেশের স্বাধীনতা দিবস উদযাপন কোনো নির্দিষ্ট দলের নিজস্ব অধিকার নয়। যেখানে অন্য দল এর সমর্থকেরা পতাকা উত্তোলন করতে পারবে না বলে যে কেউ হুঁশিয়ারি দিতে পারবে।

বিশেষ করে একটি গ্রাম পঞ্চায়েত এর নির্বাচিত প্রতিনিধি যখন এধরণের আচরন করেন তখন স্বভাবতই তার দলের ও দলীয় আদর্শের দিকে প্রশ্ন চিহ্ন দাগাটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় অপরাধ সত্বেও কি উক্ত গ্রাম প্রধানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে দল ? বোধয় না।

কারণ বিজেপি দলের অন্দর মহল থেকে বরাবরই বার্তা এসেছে যে বিরোধী বাম কিংবা কংগ্রেস নাকি দেশের স্বাধীনতার ইতিহাস লুকিয়েছে। বিভ্রান্ত করেছে। সেই জায়গায় দাড়িয়ে বামেদের কর্মসূচী বাঞ্চাল করার সুবাদে স্বদলীয় গ্রাম প্রধানের বিরুদ্ধে যে দল টি কোনো ব্যবস্থা নেবে না সেটাই অত্যন্ত স্বাভাবিক।

For All Latest Updates

খাস খবর