খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 April 2026 - 06:29 PM
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ - ০৬:২৯ অপরাহ্ণ

Tripura Mgnrega : রেগা কর্মচারীদের বঞ্চনার অভিযোগে ডেপুটেশন পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে

Tripura Mgnrega
1 minute read

Tripura Mgnrega : উন্নয়নের কথা সবসময় নেতা মন্ত্রীদের মুখে শোনা গেলেও , রেগা কর্মচারীদের কথা কেউ শুনছে না।
গত দু’মাস ধরে বেতন না পেয়ে ফুঁসে উঠেছেন রাজ্যের রেগা কর্মচারীরা। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে জমায়েত হয়ে ডেপুটেশন দিল অল ত্রিপুরা এমজিএন এমপ্লয়িস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

তাদের অভিযোগ , গত দুই মাস ধরে রাজ্যের পাঁচটি জেলার—উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, ধলাই ও খোয়াই—র রেগা কর্মচারীরা বেতন পাচ্ছেন না। এর প্রতিবাদে এদিন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দল জেলাশাসক ডঃ বিশাল কুমারের কাছে হাজির হয়ে তাদের দুটি দাবি তুলে ধরেন।

১) দ্রুত বকেয়া বেতন পরিশোধ।
২) রেগা কর্মচারীদের স্থায়ীকরণ, কারণ তারা দীর্ঘ ১৯ বছর ধরে অনিয়মিতভাবে কাজ করে চলেছেন।

তাদের দাবি, কাজের চাপ দিন দিন বাড়লেও, তারা বারবার অবহেলার শিকার হচ্ছেন। কাজ করেও টাকা পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

এখন দেখার এই ডেপুটেশন এর পর আদৌ রেগা কর্মচারীদের দাবি পূরণ হয় কি না।

For All Latest Updates

ভিডিও