খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 27 November 2026 - 07:05 PM
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ - ০৭:০৫ অপরাহ্ণ

Bisramganj Nagar Panchayat Poll : ভোট দিয়ে বাড়ি ফেরার পথে সিপিআইএম সমর্থকদের উপর হামলা, কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা

Bisramganj Nagar Panchayat Poll
1 minute read

Bisramganj Nagar Panchayat Poll : পুর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেও রেহাই মিলল না। ভোট দিয়ে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের হামলার শিকার হলেন একই পরিবারের তিনজন সিপিআইএম সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


ঘটনার বিবরণে জানা যায়, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৩ নম্বর ভোটকেন্দ্রে শুক্রবার সকাল ৮টা নাগাদ ভোট দিতে যান একই পরিবারের সদস্য প্রশান্ত নন্দী, যাদব নন্দী এবং সুচিত্রা দে নন্দী। পরিবার টি সিপিআইএম সমর্থক বলে জানা গেছে। পরিবারের দুই ভাই ও এক গৃহবধূ একসঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অভিযোগ, সেই সময় পথ আটকে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলায় তিনজনই আহত হন।


পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। অথচ ভোট দিয়ে বাড়ি ফেরার পথেও যদি সাধারণ মানুষ আক্রান্ত হন, তাহলে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাসের কারণেই বিরোধী দলের সমর্থকরা আতঙ্কের মধ্যে ভোট দিতে বাধ্য হচ্ছেন।


গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে একই পরিবারের তিনজনকে আক্রান্ত হওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠছে।

For All Latest Updates

খাস খবর