খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 27 November 2026 - 07:05 PM
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ - ০৭:০৫ অপরাহ্ণ

AMC Election 2026 : তীব্র উত্তেজনা পূর্ণ পরিবেশে সম্পন্ন আগরতলা পুরো নিগমের ভোট

AMC Election 2026
1 minute read

AMC Election 2026 : তীব্র উত্তেজনা পূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়ে গেল আগরতলা পুরো নিগমের এ বছরের নির্বাচন। শাসক বিরোধী দুপক্ষের তর্জা , অভিযোগ পাল্টা অভিযোগ তো ছিলই। একই সঙ্গে হামলা হুজ্জুতি সহ ভোটার দের ভোট দানে বাধা দেবার মত ঘটনা ও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বেলা প্রায় সাড়ে ৫টা থেকেই আগরতলার ৫১ টি ওয়ার্ড এর বিভিন্ন বুথ সংলগ্ন এলাকায় সঙ্গবদ্ধ ভাবে কিছু বহিরাগত ও দুর্বৃত্তরা ডেরা বেধেছিল বলে জানা যায়। ভোটাররা ভোট কেন্দ্রে যাবার পথে বাছাই করে বহু ভোটার দের ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠে। ভোট প্রক্রিয়া চলাকালীন ও বেশ কিছু ভোটার, উল্লেখ যোগ্য ভাবে যারা তুলনামূলক ভাবে বয়স্ক এবং বিরোধী দলের সমর্থক হিসেবে পরিচিত এমন বহু ভোটার কে ভোট দিতে দেওয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

শহরের প্রাণকেন্দ্রে তুলসীবতি স্কুল , নেতাজী স্কুল, রামকৃষ্ণ মিশন, দশরথ দেব ভবন, প্রগতি স্কুল, পিডবলুডি অফিস সহ রামনগরের বেশ কিছু পোলিং স্টেশানে বহিরাগত , মাস্ক পরিধেয় কিছু দুর্বৃত্ত বাহিনীর হদিশ মিলেছে। তার মধ্যে কিছু কিছু সাংবাদিক দের ক্যামেরা দেখে ক্ষিপ্ত হয়ে বাধা দিতে ও আসে।

ভোট প্রদান করতে গিয়ে বহু জায়গায় বাধা প্রাপ্ত হয়েছেন বাম মনোনীত প্রার্থীরা। ১২ নং ওয়ার্ড এর প্রার্থী কাজল রেখা সিনহা কে ভোট দানে বাধা সহ তার উপর শারীরিক ভাবে আঘাত করার ও অভিযোগ উঠে এসেছে। এছাড়া, ১৭ নং ওয়ার্ড এর প্রার্থী বৈশালী মজুমদার কেও নিগ্রহ করা হয়েছে। ১৯ নং ওয়ার্ড এর প্রার্থী পুরবী দেববর্মা অভিযোগ তুলেছেন কিছু বুথে নাকি বাংলাদেশী ভোটার দের দিয়ে ভুয়া ভোট প্রয়োগ করানো হয়েছে। এধরণের নানা অভিযোগ উঠে এসেছে পুরো নিগমের ভোট প্রক্রিয়া কে ঘিরে।

তবে সব চাইতে উদ্বেগ জনক বিষয়, নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এর কথা বলা হলেও সেই পরিমাণ সিএপিএফ এর চিহ্ন অব্দি দেখা যায়নি বহু ভোট কেন্দ্রে। স্থানীয় পুলিশ ও টিএসআর দিয়েই পরিচালিত হয়েছিলো অধিকাংশ ভোট প্রক্রিয়া। এমনকি পুলিশের সামনেই বিরোধী দলের প্রার্থীদের উপর হামলা হুজ্জুতি চালানো হলেও তাদের ভূমিকা শূন্য ছিল বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন আক্রান্তরা।

এছাড়া , বিভিন্ন বুথ গুলিতে নির্বাচন কমিশনের নিয়মাবলী কে কার্যত বুড়ো আঙ্গুন দেখিয়ে প্রচুর সংখ্যক লোক জমায়েত চোখে পরে। তার মধ্যে একাংশ ছিল মাস্ক পরিধেয় বহিরাগত দুর্বৃত্ত। যাদের কাছে ছিল না কোনো পরিচয় পত্র, ছিল না কোনো স্লিপ। ভোটার দের বাধা দেওয়া সহ অশান্তি কায়েম করতেই নাকি তাদের আমদানি করা হয়েছে।

অন্যদিকে বিরোধী দের সমস্ত অভিযোগ কে ভিত্তিহীন বলে সাফ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শাসক শিবির। হামলা হুজ্জুতি ও আক্রান্ত প্রার্থী দের ঘটনাবলী সম্পূর্ণ ভাবেই মানুষের নজর কাড়ার অভিনয় বলেও মতামত শাসক দলের।
তবে রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবী, রাজ্যে এই প্রথম এধরণের পুরো ভোট লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও অবাধ , শান্তিপূর্ণ ভোটের কথা মুখে বলা হলেও বাস্তবের উঠে এসেছে তার অনেকটাই ভিন্ন ছবি। যা ভোটার দের মধ্যেও এক প্রকার আতংকের পরিবেশ তৈরি করেছে। তবে এধরনের অনভিপ্রেত ঘটনাবলীর খেসারত আগামী বিধানসভা ভোটে গুণতে হতে পারে বলেও মনে করছেন একাংশ।

For All Latest Updates

খাস খবর