খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 24 November 2026 - 05:27 PM
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ - ০৫:২৭ অপরাহ্ণ

Panchali Bhattacarjee : নজির বিহীন ঘটনা কৃষ্ণনগরে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী কে প্রচারে বাধা ও হুমকি ধমকি বহিরাগত দের

Panchali Bhattacarjee
1 minute read

Panchali Bhattacarjee : গনতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল কে সমর্থন করতে পারেন, ভোট দিতে পারেন, প্রচার ও করতে পারেন। কিন্তু বর্তমান সুশাসনের ত্রিপুরায় দাড়িয়ে এই অধিকার আদৌ ফলাতে পারছেন কি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ? সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আগরতলা পুরো নিগম নির্বাচন কে কেন্দ্র করে। বিরোধীদের উপর নিরন্তর হামলা হুজ্জুতি ও প্রচারে বাধা দানের অভিযোগ উঠে আসছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এবার সেই ঘটনা বলি কার্যত মাত্রা ছাড়িয়েছে।

মঙ্গলবার ২৪শে নভেম্বর পুরো নিগমের ১৭ নং ওয়ার্ড এলাকা কৃষ্ণনগরের ঠাকুরপল্লি স্থিত সিপিআই পার্টি অফিসের সন্নিকটে প্রার্থী বৈশালী মজুমদারের সমর্থনে প্রচারে বেড়িয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী তথা বামপন্থী নারী সংগঠনের নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ ঝলক মুখার্জি সহ অন্যান্য দলীয় কর্মীরা। আচমকা কিছু বহিরাগত দুষ্কৃতী তাদের ঘেরাও করে প্রচারে বাধা দিতে শুরু করে বলেও অভিযোগ। শুধু টাই নয়, পাঞ্চালী ভট্টাচার্য কে হুমকি ধমকি দেওয়া সহ এলাকা ছাড়ার মত অশালীন আচরন ও করে দুর্বৃত্তরা।

ঘটনার পর তারা প্রচার শেষ করে ঐ স্থান ত্যাগ করেন এবং গোটা বিষয়ে তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে আগরতলা পূর্ব অঞ্চল কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা ও উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যে বিরোধী দের কণ্ঠ রোধ করার অভিযোগ বরাবরই তুলে থাকেন বিরোধীরা। তবে এই দিনের ঘটনা সত্যিই নজির বিহীন।

বাম সরকার থাকাকালীন সময়েও শাসক কিংবা বিরোধী সকলের কাছেই শ্রদ্ধার পাত্রি ছিলেন পাঞ্চালি দেবী। আজ উনার সাথে এধরণের আচরন সভ্য সমাজের কাছে গ্রহন যোগ্য নয় বলেই মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। তার চাইতে ও উদ্বেগ এর বিষয়, ভোটের ঠিক প্রাক্কালে বহিরাগত দের দ্বারা শহরের প্রাণ কেন্দ্রে বাম নেতা নেত্রীদের যারা হুমকি ধমকি দিচ্ছে তারা আগামী ২৭শে নভেম্বর ভোট প্রক্রিয়া কতটা সুষ্ঠু ভাবে হতে দেবে সেটাই বড় আশঙ্কা।

গনদেবতাদের গণতান্ত্রিক অধিকার হরণের এই অপ প্রচেষ্টা কতদিন চলবে ? পুলিশ প্রশাসন ও কমিশন কি আদৌ তাদের নৈতিক দায়িত্ব পালন করবে নাকি ভোটার রা বঞ্চিত হবে তাদের অধিকার প্রয়োগ করা থেকে? সার্বিক বিষয় নিয়েই দুশ্চিন্তা ব্যক্ত করেছেন এদিন পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্যরা।

For All Latest Updates

খাস খবর