খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 23 November 2026 - 03:41 PM
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ - ০৩:৪১ অপরাহ্ণ

Bhim Admi Party : ১৩ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অসহিষ্ণুতার অভিযোগ! ভীম আর্মি পার্টির প্রচারসজ্জা নষ্ট

Bhim Admi Party
1 minute read

Bhim Admi Party : আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে এবার রাজনৈতিক অসহিষ্ণুতার অভিযোগ সামনে আনল ভীম আর্মি পার্টি। আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য লাগানো পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন ও অন্যান্য প্রচারসজ্জা নষ্ট করে দেওয়ার অভিযোগ তুলেছেন দলীয় নেতৃত্ব। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা।

ভীম আর্মি পার্টির নেতৃত্বের অভিযোগ, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দলের প্রার্থীদের সমর্থনে পতাকা ও ফেস্টুন লাগানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেগুলি পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতৃত্বরা।

তাঁদের বক্তব্য, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতাদর্শ প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণের সমান অধিকার রয়েছে। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষের প্রচারসজ্জা নষ্ট করা কোনওভাবেই কাম্য নয়। প্রতিটি রাজনৈতিক দল যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে নিজেদের প্রচার চালাতে পারে, তার জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখা জরুরি।

দলীয় নেতৃত্ব আরও অভিযোগ করেন, এ ধরনের ঘটনা শুধু একটি রাজনৈতিক দলের প্রচারের ক্ষতি করে না, বরং সামগ্রিক নির্বাচনী পরিবেশের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। নির্বাচনের আগে এমন ঘটনা রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক অধিকার এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কারা এই প্রচারসজ্জা নষ্ট করল? কী উদ্দেশ্যেই বা এমন ঘটনা ঘটানো হল ? ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভীম আর্মি পার্টির নেতৃত্ব। নির্বাচনের আগে এই অভিযোগকে কেন্দ্র করে ১৩ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

For All Latest Updates

খাস খবর