খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 20 November 2026 - 02:14 AM
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ - ০২:১৪ পূর্বাহ্ণ

Bishalgarh Chor News : বিশালগড়ে ফের গ্রেপ্তার চুরির অভিযোগে অভিযুক্ত সাগর আলম, জেল থেকে বেরিয়েই সক্রিয় হয়েছিল চক্র

Bishalgarh Chor News
1 minute read

Bishalgarh Chor News : বিশালগড় থানার পুলিশের অভিযানে ফের গ্রেপ্তার হল ঘনিয়ামাড়া এলাকার বাসিন্দা সাগর আলম। এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক চুরির ঘটনায় তার নাম জড়ানোর অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই জামিনে জেল থেকে মুক্তি পেয়েছিল সে। অভিযোগ, জেল থেকে বেরিয়েই ফের চুরির কাজে সক্রিয় হয়ে ওঠে সাগর এবং তার সহযোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুর্গাপুজোর ঠিক আগে বিশালগড় থানার একেবারে পেছনে অবস্থিত এক মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায় সাগর আলমের নাম উঠে আসে। এরপর থেকেই তার গতিবিধির উপর নজর রাখছিল বিশালগড় থানার পুলিশ। অবশেষে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, বিশালগড়ের বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গে সাগর ও তার সহযোগীদের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের সন্ধান এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

এদিকে, সাগর আলমের ভাই জুয়েলও বর্তমানে জেলে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে।

তবে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট কোন কোন মামলায় অভিযোগ রয়েছে এবং সাম্প্রতিক চুরির ঘটনাগুলিতে তার সংশ্লিষ্টতা কতটা, তা তদন্তের পরই স্পষ্ট হবে। বিশালগড় থানার পুলিশের এই গ্রেপ্তারের পর চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

For All Latest Updates

খাস খবর