খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 22 October 2026 - 05:14 AM
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ - ০৫:১৪ পূর্বাহ্ণ

CM Dr Manik Saha : দশমী ঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দুর্গাপ্রতিমার নিরঞ্জন

CM Dr Manik Saha
1 minute read

CM Dr Manik Saha : বিজয়া দশমীর পুণ্যতিথিতে নিয়ম-রীতি মেনে নিরঞ্জন করা হলো মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বাড়ির দুর্গাপ্রতিমা। বুধবার উৎসবের শেষ দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা শোভাযাত্রা করে দশমী ঘাটে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

দুর্গাপুজোর চারদিনের আনুষ্ঠানিকতা শেষে দশমীর দিন দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা শুরু হয়। সেই রীতি মেনেই মুখ্যমন্ত্রীর বাড়ির প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী ঘাটে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীও নিরঞ্জন পর্বে অংশ নেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে দেবীকে বিদায় জানানো হয়।

প্রতিমা নিরঞ্জনের আগে মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা দেবীর সামনে প্রার্থনা করেন এবং পরিবারের পাশাপাশি রাজ্যের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। এরপর নির্দিষ্ট রীতি মেনে প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রতিমা নিরঞ্জনকে ঘিরে দশমী ঘাটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্যে দেবী দুর্গাকে বিদায় জানান উপস্থিত সকলে। তবে আনন্দের পাশাপাশি এদিন ছিল বিষাদের আবহও। কয়েকদিনের উৎসব শেষে দেবীকে বিদায় জানানোর মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও উপস্থিত ভক্তরা।

প্রতিবছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর বাড়ির দুর্গাপুজো ঘিরে পরিবারের সদস্যদের পাশাপাশি শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ দেখা যায়। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হলো মুখ্যমন্ত্রীর বাড়ির এবারের দুর্গোৎসবের মূল পর্ব।দেবী দুর্গাকে বিদায় জানিয়ে সকলের প্রত্যাশা, আগামী বছর আবারও ঘরে ঘরে ফিরে আসবেন মা। ‘আসছে বছর আবার হবে’—এই প্রত্যাশায় বিজয়ার দিনে শেষ হলো এবারের দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা।

For All Latest Updates

খাস খবর