খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 26 September 2026 - 09:57 PM
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৫৭ অপরাহ্ণ

Leftist Relly at Agartala: মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে বামেদের মিছিল

Leftist Relly at Agartala
1 minute read

Leftist Relly at Agartala : মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে এবার রাজপথে বামপন্থীরা। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণসহ চার দফা দাবিতে রাজধানী আগরতলায় সুবিশাল বিক্ষোভ মিছিল করল পাঁচটি বামপন্থী দল। সিপিআই(এম), সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল)-এর যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।


শনিবার রাজধানীর মেলারমাঠ এলাকা থেকে শুরু হয় মিছিল। হাতে দলীয় পতাকা ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিলে শামিল হন বামপন্থী কর্মী-সমর্থকরা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পৌঁছয় শকুন্তলা মার্কেটের জনবহুল এলাকায়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
সমাবেশ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বামপন্থী নেতৃত্বরা। তাঁদের বক্তব্যে উঠে আসে নির্বাচনী ব্যবস্থার বিভিন্ন বিষয়। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, শংকর প্রসাদ দত্ত, রতন দাস-সহ পাঁচ বামপন্থী দলের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলকে কেন্দ্র করে রাজধানীর রাজপথে বাম কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নির্বাচন কমিশনের ভূমিকা এবং দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন। একইসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবির পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি।

For All Latest Updates

খাস খবর