খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 25 September 2026 - 10:24 PM
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২৪ অপরাহ্ণ

VC Election Teliamura : ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে গ্রামাঞ্চলে বিজেপির প্রচার তুঙ্গে

VC Election Teliamura
1 minute read

VC Election Teliamura : আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কাউন্সিল নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, ততই গ্রামাঞ্চলে জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। এরই মধ্যে নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে নামল শাসকদল বিজেপি।


শুক্রবার উত্তর পুলিনপুর এডিসি ভিলেজের ৯ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ৫ নম্বর সিটে বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণ গিরি জমাতিয়ার সমর্থনে জনসম্পর্ক অভিযানে অংশ নেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়।


এদিন তিনি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানান।


জনসম্পর্ক অভিযানে বিধায়িকার সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, প্রদেশ বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ আচার্যী-সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা। বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়াই ছিল এদিনের কর্মসূচির মূল লক্ষ্য।


ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ও জনসংযোগ কর্মসূচি জোরদার হয়েছে। শুক্রবারের বিজেপির এই বাড়ি বাড়ি প্রচারকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোটের আগে আগামী দিনগুলিতে প্রচারের ঝাঁঝ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

For All Latest Updates

খাস খবর