ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক এর বাড়িতে রক্তদান শিবির বন্ধের হুমকির অভিযোগ : স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনকে কেন্দ্র করে ডুকলি এলাকায় উত্তেজনার অভিযোগ উঠেছে। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুন দের বাড়িতে ঢুকে কর্মসূচি বন্ধ করার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল প্রকাশ্য দিবালোকে তাঁর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।
জানা গেছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ডিওয়াইএফআই ডুকলি অঞ্চল কমিটির উদ্যোগে নবারুন দের বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শিবিরের প্রস্তুতিও শুরু হয়। অভিযোগ, আচমকাই ১৩ই আগস্ট নবারুন দেড় অনুপস্থিতি তে ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ ইচা বাজার এলাকার বিজেপি নেতা সুকান্ত পালের নেতৃত্বে একদল ব্যক্তি নবারুন দের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধ করার হুঁশিয়ারি দেন। তার স্ত্রী , মা বাবা কে হুমকি ধমকি দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগ আরও, শুক্রবার ফের দলবল নিয়ে এলাকায় এসে রক্তদান শিবিরের শেড নির্মাণের কাজে নিযুক্ত ডেকরেটারকে জোরপূর্বক কাজ বন্ধ করতে বলা হয়। তাঁকে মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার পর বিরোধী রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় কর্মসূচিকে ঘিরে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রেও যদি বাধা ও হুমকির অভিযোগ ওঠে, তাহলে রাজ্যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কতটা সুরক্ষিত—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
রাজ্যে বিরোধী দের কর্মসূচী তে বাঁধা দেবার এ কোন নতুন পন্থা ? রাজনৈতিক বল প্রয়োগ করতে গিয়ে আবার নিজেদের দলেরই নাম কালিমালিপ্ত করছে না তো এধরণের সমাজ বিরোধীরা ?






