খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 9 August 2026 - 01:58 AM
রবিবার, ৯ আগস্ট ২০২৬ - ০১:৫৮ পূর্বাহ্ণ

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতীতে যুব কংগ্রেসের ডেপুটেশন

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতীতে যুব কংগ্রেসের ডেপুটেশন
1 minute read

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতীতে যুব কংগ্রেসের ডেপুটেশন : বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি, স্মার্ট মিটার এবং প্রিপেইড রিচার্জ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষের অভিযোগ তুলে গোমতী জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ৩১ রাধাকিশোরপুর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে এই ডেপুটেশন দেওয়া হয় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের বন্ধুয়ার ইলেকট্রিক্যাল উদয়পুর ডিভিশন কার্যালয়ে। সংগঠনের প্রতিনিধি দল ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ সরকারের হাতে দাবিপত্র তুলে দেয়।

যুব কংগ্রেসের অভিযোগ, গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে যেসব পরিবারের মাসিক বিদ্যুৎ বিল ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে থাকত, নতুন করে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করেও সেই বিল অনেক ক্ষেত্রে বেড়ে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। কেন এই অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে দেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মার্ট মিটার নিয়েও আপত্তি জানিয়েছে যুব কংগ্রেস। তাদের অভিযোগ, গ্রাহকদের ওপর স্মার্ট মিটার বসানোর জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি প্রিপেইড কার্ডের মাধ্যমে রিচার্জ ব্যবস্থায় সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি সংগঠনের।

ডেপুটেশনে মোট ছয় দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিলের মাশুল কমানো, মিটার চার্জ হ্রাস, স্মার্ট মিটার বাতিল, প্রিপেইড রিচার্জের নামে গ্রাহক হয়রানি বন্ধ, TSECL-এর ঠিকাদারদের বকেয়া বিল দ্রুত পরিশোধ এবং বিদ্যুৎ দপ্তরের শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ৩১ রাধাকিশোরপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি, গোমতী জেলা যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস, সাধারণ সম্পাদক প্রীতম বৈদ্যসহ অন্যান্য নেতৃত্ব।

যুব কংগ্রেস নেতৃবৃন্দের হুঁশিয়ারি, সাধারণ মানুষের স্বার্থে দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

For All Latest Updates

খাস খবর