Churaibari Tower Guard Wall : টাওয়ারের গার্ড ওয়াল ভেঙ্গে পরলো সংশ্লিষ্ট এক বসত বাড়িতে। ভেঙ্গে গেল রান্না ঘর। বিপত্তির মুখে স্থানীয় এক সংখ্যালঘু বাসিন্দা। বিবরণে প্রকাশ, মঙ্গলবার বিকেলের দিকে পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এর বাসিন্দা আনোয়ারা বেগম এর বাড়ির রান্না ঘরের ছাঁদের উপর নাকি আচমকা ভেঙ্গে পরে টাওয়ার এর একটি গার্ড ওয়াল।
বাড়ির লোক সে সময় রেগার কাজে বেড়িয়ে পরায় বাড়িতে কেউ ছিলেন না। তাই অল্পেতে প্রানে রক্ষা পান আনয়ারা বেগম সহ তার পরিবার।
অভিযোগ বিগত প্রায় ৪ থেকে ৫ মাস আগে থেকেই অল্প অল্প করে মাটি ভাঙ্গার বিষয়টি লক্ষ্য করেন আনোয়ারা বেগম। সাথে সাথেই টাওয়ার কর্তৃপক্ষ কে জানানো হয় বিষয়টি। কিন্তু তারা কোনো ধনের কর্ণপাত করেন নি । উল্টে তারা আশ্বস্ত করেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমন কিছুই হবে না।
কিন্তু অবশেষে আনোয়ারা বেগমের দুশ্চিন্তাই বাস্তব রূপ নিলো। একদিকে বর্ষার মরশুম। অন্যদিকে উচু এলাকা। পাহাড়ের মাটি ধ্বসে পরাটাই এই মরশুমে খুব স্বাভাবিক একটা ঘটনা। তার মধ্যে এক বাড়ির সাথে লাগোয়া একটি টাওয়ার এর ওয়াল।
শেষে এদিন ওয়াল ভেঙ্গে পরার বিষয়টি প্রত্যক্ষ করতেই টাওয়ার কর্তৃপক্ষ কে অবগত করলেও তাদের পক্ষ থেকে নাকি কোনো সাড়া মেলেনি।
এখন দেখার এই ক্ষতি পূরণ বাবদ টাওয়ার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেন।



