খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 12 June 2026 - 05:42 AM
শুক্রবার, ১২ জুন ২০২৬ - ০৫:৪২ পূর্বাহ্ণ

Champahaur Adc Election : চাম্পাহাওরে ভোটকেন্দ্রে দা-টাঙ্গাল নিয়ে হুমকি! আতঙ্কে ভোট ছাড়লেন বাঙালি ভোটাররা

Champahaur Adc Election
1 minute read

Champahaur Adc Election : চাম্পাহাওর হাজারিপাড়া স্কুলের ১০ কুলাই ভোটকেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ, পুলিশের সামনেই দা ও টাঙ্গাল মতো ধারালো অস্ত্র নিয়ে একদল মথা-সমর্থক ভোটারদের ভয়ভীতি দেখায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে বহু বাঙালি ভোটার ভোটদান থেকে বিরত থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল থেকেই কেন্দ্রে জাতি-জনজাতি মিশ্র ভোটারদের ভিড় ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ উঠেছে, একদল জনজাতি সমর্থক হঠাৎই উত্তেজিত হয়ে অ-জনজাতি ভোটারদের লক্ষ্য করে হুমকি দিতে শুরু করে। তাদের হাতে ধারালো অস্ত্র দেখে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক মহিলা ভোটার জানান, “আমরা ভোট দিতে গিয়েছিলাম। হঠাৎ দেখি এক মহিলার হাতে টাঙ্গাল। আমাদের বলা হয়—ভালোভাবে চলে যাও, না হলে বিপদ হবে। আমরা ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে আসি।”

ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সবকিছু পুলিশের সামনে ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে ভোটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষ কীভাবে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন? পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে।

For All Latest Updates

ভিডিও