খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 April 2026 - 01:18 AM
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ - ০১:১৮ পূর্বাহ্ণ

Lake Chowmuhani Drugs : আস্তাবল ব্রিজের নিচে মাদকবিরোধী অভিযানে ৫-৬ নেশা কারবারী আটক

Lake Chowmuhani Drugs
1 minute read

Lake Chowmuhani Drugs : লেক চৌমুহনী বাজার সংলগ্ন আস্তাবল ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের বিরুদ্ধে অবশেষে সরব হলেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ সকালে বাজার কমিটির উদ্যোগে পরিচালিত এক অভিযানে ৫-৬ জন কুখ্যাত নেশা কারবারীকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই এলাকাবাসী ও ব্যবসায়ীরা অভিযোগ করে আসছিলেন যে ব্রিজ সংলগ্ন এলাকায়, বিশেষ করে ব্রিজের নিচে, নিয়মিত মাদকের কেনাবেচা চলছে। বিষয়টি একাধিকবার স্থানীয় কমিটির নজরে আনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

আজ সকালে খবর আসে যে, ব্রিজের নিচে বেশ কিছু স্কুলপড়ুয়া ছাত্র মাদক কেনাবেচা ও সেবনের উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে বাজার কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা কমিটির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মাদকদ্রব্য নদীতে ফেলে দেয় এবং পালানোর চেষ্টা করে।

তবে তৎপরতার ফলে ৫-৬ জনকে আটক করা সম্ভব হয়, যদিও ঘটনাস্থলে আরও ১০-১২ জন উপস্থিত ছিল বলে জানা গেছে।

ব্যবসায়ীদের দাবি, মাদক ব্যবসায়ীরা অত্যন্ত কৌশলে রিকশার ভেতরে মাদক লুকিয়ে রাখত, যার ফলে এতদিন তাদের ধরা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাজার কমিটির এক সদস্য জানান, তারা লেক চৌমুহনী বাজারকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা চোখে পড়লেই ব্যবসায়ী ও কমিটির সদস্যরা একযোগে ব্যবস্থা নেবেন।

ঘটনার পর পশ্চিম থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, গত ৪-৫ বছর ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও এবারই প্রথম এত বড় পদক্ষেপ নেওয়া হলো।

এলাকাবাসীর আশা, প্রশাসন ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে খুব শিগগিরই এই অঞ্চল মাদকমুক্ত হবে।

For All Latest Updates

ভিডিও