খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 1 April 2026 - 11:33 PM
বুধবার, ১ এপ্রিল ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ণ

Bishalgarh Madhabi Bishwas : মাধবী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগে উত্তাল বিশালগড়! মহিলা থানায় ডেপুটেশন

Bishalgarh Madhabi Bishwas
1 minute read

Bishalgarh Madhabi Bishwas : বিশালগড় আবারও উঠে এল শিরোনামে। তবে এবার কোনো সাধারণ ঘটনা নয়—সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভে ফুঁসছে এলাকার একাংশ মহিলা। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে মাধবী বিশ্বাসের নাম, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বুধবার বিশালগড় মহিলা থানায় ডেপুটেশন জমা দেন স্থানীয় মহিলারা।

অভিযোগ, গত ২৯ মার্চ সামাজিক মাধ্যমে লাইভে এসে মাধবী বিশ্বাস বিশালগড়ের মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেন। বিশেষ করে ‘মুচি’ শব্দ ব্যবহার করে তফশিলি জাতির মানুষদের অপমান করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এদিন দুপুরে থানার দ্বারস্থ হন প্রতিবাদী মহিলারা।

ডেপুটেশন দিতে আসা এক মহিলা জানান, “আমরা বিশালগড়ের বাসিন্দা হিসেবে এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারি না। একজন মহিলা হয়ে অন্য মহিলাদের এভাবে অপমান করা অত্যন্ত লজ্জাজনক। আমরা আইনের ওপর ভরসা রাখি এবং আইনের মাধ্যমেই উনার কঠোর শাস্তি চাই।”

তিনি আরও জানান, অভিযুক্ত মাধবী বিশ্বাস আগরতলার বাসিন্দা বলেই তারা জানতে পেরেছেন। যদিও তার পেশা বা অন্যান্য পরিচয় সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা নেই। তবে সামাজিক মাধ্যমে প্রায়শই তাকে লাইভে এসে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় বলেও অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, বিশালগড়ের ‘রনবির কাণ্ড’ নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন মাধবী বিশ্বাস। সেই প্রসঙ্গেই একাধিক অভিযোগ ও মন্তব্য করতে গিয়ে তিনি সীমা ছাড়িয়ে যান বলে দাবি স্থানীয়দের। এর জেরেই এবার তার বিরুদ্ধে নতুন করে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদী মহিলারা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষী প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কাছে।

For All Latest Updates

ভিডিও