খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 31 March 2026 - 08:32 PM
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ - ০৮:৩২ অপরাহ্ণ

Dharmanagar By-Poll News : ধর্মনগরে বাড়ি বাড়ি ভোটগ্রহণ শুরু! প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

Dharmanagar By-Poll News
1 minute read

Dharmanagar By-Poll News : ধর্মনগরে উপনির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৮৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন ভোটকর্মীরা।

নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ উদ্যোগের লক্ষ্য হল সকল ভোটারের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, যাতে শারীরিক অসুবিধার কারণে কেউ ভোটদান থেকে বঞ্চিত না হন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩১ মার্চ, ১ এপ্রিল এবং ২ এপ্রিল—এই তিনদিন ধরে চলবে এই বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া।

সেক্টর অফিসার ড. প্রসুন দত্ত জানান, তার দায়িত্বপ্রাপ্ত সেক্টর নম্বর ৫-এ মোট ২৭ জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন। ইতিমধ্যে দুটি পোলিং স্টেশন—৫৬/২৮ এবং ৫৬/২৯-এর অন্তর্গত ১৭ জন ভোটারের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫৬/২৭ নম্বর পোলিং স্টেশনের অধীনে থাকা ৬ জন ভোটারের মধ্যে ধাপে ধাপে ভোট নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এই ভোট গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং বাড়িতে বসেই ভোট দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপের প্রশংসা করেছেন বলে জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বাড়িতে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে এবং পর্যাপ্ত নিরাপত্তা বজায় রেখেই ভোট গ্রহণ করা হচ্ছে। এতে করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, এই ধরনের উদ্যোগ গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষত প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য এই ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

For All Latest Updates

ভিডিও