খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 March 2026 - 08:07 PM
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ - ০৮:০৭ অপরাহ্ণ

Amra Bangali Press Meet : ধর্মনগর উপনির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে আমরা বাঙালী সংগঠন, ঘোষণা হল প্রার্থীর নাম

Amra Bangali Press Meet
1 minute read

Amra Bangali Press Meet : আগামী ৯ই এপ্রিল ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন । এই উপনির্বাচন কে কেন্দ্র করে ১৭ই মার্চ মঙ্গলবার আমরা বাঙ্গালী ত্রিপুরা রাজ্য কমিটি এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করে । এই উপনির্বাচন এ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমরা বাঙ্গালী দল ও প্রতিদন্ধিতায় অংশ গ্রহন করবে বলে জানান আমরা বাঙ্গালী ত্রিপুরা রাজ্য কমিটির মুখ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি জানান , দলের হয়ে প্রতিদন্ধিতায় অংশ গ্রহন করবে আমরা বাঙ্গালী ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক সচিব বিভাস রঞ্জন দাস ।

গৌরাঙ্গ বাবু বলেন দেশের ভুমিপুত্র বাঙ্গালী রা সর্বকালেই বঞ্চিত । রাম বাম উভয়কালেই বাঙ্গালী সমাজ নির্যাতিত । বাঙ্গালীদের বহিরাগত বিদেশী অনুপ্রবেশকারী বলে আখ্যায়িত করা হয়েছে । বাঙ্গালীরা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে । বাঙ্গালীদের অস্তিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্য নিয়েই আমরা বাঙ্গালী দল এই উপনির্বাচন এ অংশ গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করেছে ।

এদিন সাংবাদিক সন্মেলনে গৌরাঙ্গ বাবু ২০২৬-২৭ অর্থ বর্ষের ঘোষিত বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন । তিনি বলেন সরকারী কর্মচারীদের ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে । যা মোটেই যথেষ্ট নয় । তিনি দাবী করেন কেন্দ্রীয় হারে যেন সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় ।

তিনি বলেন যদি উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী জয়লাভ করে তবে ধর্ম নগরের স্থানীয় সমস্যা সহ রাজ্যের ও বিভিন্ন সমস্যার সমাধান করা হবে ।
কেবল মাত্র একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ফলে তাদের সাংগঠনিক শক্তি তে কি পরিবর্তন আসবে, সেই প্রসঙ্গে উনি জানান ৬০ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা ১ টি তে করায় তেমন কোনো পার্থক্য নেই। তাই তারা এই নির্বাচনে প্রবল উদ্দীপনা নিয়ে অংশ নেবেন এবং জয়লাভ করবেন বলেও আশাবাদী।

For All Latest Updates

ভিডিও