খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 17 March 2026 - 09:42 PM
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ - ০৯:৪২ অপরাহ্ণ

Boxanagar News : বক্সনগরে ছড়ার উপর অবৈধ নির্মাণ ঘিরে বিতর্ক, বিধানসভায় সরব বাম বিধায়ক

Boxanagar News
1 minute read

Boxanagar News : ত্রিপুরার সোনামুড়া মহকুমার বক্সনগরে একটি ছড়ার উপর কোটি টাকার অবৈধ নির্মাণকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি বিধানসভায় জিরো আওয়ারে উত্থাপন করেন বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

বিধায়ক জানান, বক্সনগর বাজার সংলগ্ন হরিমঙ্গল ছড়া—যা মূলত জল নিকাশির জন্য ব্যবহৃত—তার উপর প্রায় ১২,০০০ বর্গফুট জায়গাজুড়ে একটি বড় নির্মাণকাজ চলছে। অভিযোগ, এই নির্মাণে পিডব্লিউডি-র জমি ব্যবহার করা হয়েছে এবং কোনো ধরনের পূর্ব অনুমতি নেওয়া হয়নি। ফলে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং এলাকাবাসীকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।

ঘটনাটি সামনে আসার পর সোনামুড়ার মহকুমা শাসক (এসডিএম) তদন্তের নির্দেশ দেন। তদন্তকারী আধিকারিকের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়, নির্মাণকারীদের কাছে কোনো বৈধ অনুমোদন নেই। এরপর প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয় এবং শুনানির পর ৩০ দিনের মধ্যে নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগ, প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্মাণকাজ আরও দ্রুত গতিতে চালানো হচ্ছে। বিষয়টিকে বৈধতা দেওয়ার জন্য বক্সনগর পঞ্চায়েতের একটি রেজুলেশন দেখানো হয়েছে, যেখানে বছরে মাত্র ৫০ পয়সা প্রতি বর্গফুট হিসেবে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিধায়ক, কারণ এমন অনুমোদন দেওয়ার ক্ষমতা পঞ্চায়েতের নেই বলেই দাবি।

বিরোধীদের আশঙ্কা, এই নির্মাণ সম্পূর্ণ হলে ভবিষ্যতে বড় আকারে বাণিজ্যিকভাবে ব্যবহার বা বিক্রি করা হতে পারে, যা সরকারি সম্পত্তির অপব্যবহারের সামিল। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। জানা গেছে, আগামী ২৩ তারিখে মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত জবাব দেবেন, যার পর বিষয়টি আরও গুরুত্ব পেতে পারে।

For All Latest Updates

ভিডিও