খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 1 March 2026 - 07:45 PM
রবিবার, ১ মার্চ ২০২৬ - ০৭:৪৫ অপরাহ্ণ

SUCI Protest for Iran : ইরানের উপর ইজরায়েলের হামলার প্রতিবাদে রাজপথে এস ইউ সি আই

SUCI Protest for Iran
1 minute read

SUCI Protest for Iran : ইরানের বিরুদ্ধে ইজরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে রাজপথে নামল বামপন্থী সংগঠন এস ইউ সি আই (কমিউনিস্ট) ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানের উপর ইজরায়েলের লাগাতার গোলাবর্ষণ ও বোমা হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে দলটি।

এস ইউ সি আই নেতৃত্বের দাবি, কোনও প্রকার প্ররোচনা ছাড়াই আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের উপর এই আক্রমণ চালিয়েছে। সাম্প্রতিক খবরে জানা গেছে, এই হামলায় ইরানের বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বড় শহর, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনবসতিপূর্ণ এলাকা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে বলে অভিযোগ সংগঠনের।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস ইউ সি আই কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক বলেন, “আমেরিকা ও তার মিত্র ইজরায়েল মধ্যপ্রাচ্যে একের পর এক দেশের উপর আগ্রাসন চালিয়ে চলেছে। এর ফলে বিশ্বজুড়ে যুদ্ধের উন্মাদনা বাড়ছে, তৈরি হচ্ছে গভীর অর্থনৈতিক সংকট। সাধারণ মানুষের উপর বাড়ছে চরম চাপ। ছোট ছোট দেশগুলি তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে ভয় পাচ্ছে।”

তিনি আরও বলেন, “ভারত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের এক ঐতিহ্যবাহী দেশ। অথচ সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। তার কিছুদিনের মধ্যেই ইরানের উপর এই একতরফা হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অবিলম্বে ইজরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছি।

সমাবেশ থেকে বিশ্ববাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে এস ইউ সি আই নেতৃত্ব বলেন, সাম্রাজ্যবাদী শক্তির এই ধারাবাহিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে

For All Latest Updates

ভিডিও