খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 9 April 2026 - 09:16 PM
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ - ০৯:১৬ অপরাহ্ণ

Dharmanagar Congress Candidate : ভোট দিলেন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য! উঠল হুমকির অভিযোগ

Dharmanagar Congress Candidate
1 minute read

Dharmanagar Congress Candidate : ৫৬ ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য বৃহস্পতিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান এবং একাধিক অনিয়ম ও হুমকির অভিযোগ তোলেন।

চয়ন ভট্টাচার্য বলেন, “নির্বাচন একপ্রকার মহা-উৎসব, আর সেই উৎসবে ধর্মনগরের মানুষের সঙ্গে আমিও শামিল হয়েছি। আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি।” তবে এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোটের আগের রাত থেকেই বনগাঁও ও বনবাড়ি এলাকায় বিরোধী দলের একাংশ দুষ্কৃতী মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেছে, যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে না পারেন।

তার দাবি, সকালবেলায় মক-পোল চলাকালীন কংগ্রেসের দুই এজেন্টকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বুথ থেকে বের করে দেওয়া হয়। যদিও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সব বুথেই কংগ্রেসের এজেন্টরা পুনরায় উপস্থিত থাকতে পেরেছেন বলে জানান তিনি।

এছাড়াও, কিছু বুথে লাইনে “অবাধ জাম্পিং” এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন চয়ন ভট্টাচার্য। তার কথায়, “অনেক মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে পারছেন না, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে।”

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষ প্রার্থী জহর চক্রবর্তী নাকি ভোটকেন্দ্র চত্বরে দাঁড়িয়ে মিডিয়ায় বক্তব্য দিয়েছেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী।

যদিও এইসব অভিযোগের মধ্যেও তিনি আশাবাদী যে, প্রশাসনের যথাযথ ভূমিকা এবং মানুষের সচেতনতার মাধ্যমে গণতন্ত্রের এই উৎসব সফল হবে।

For All Latest Updates

ভিডিও