খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 26 March 2026 - 08:08 PM
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ - ০৮:০৮ অপরাহ্ণ

Boxanagar Farmers News : বক্সনগরের বাতাদোলায় সোলার পাম্প মেশিন চুরি , ঘটনার তদন্তের দাবী জানালেন কৃষক

Boxanagar Farmers News
1 minute read

Boxanagar Farmers News : বক্সনগর আরডি ব্লকের কমলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাতাদোলা গ্রামের কৃষকদের সোলার পাম্প চুরি হওয়ায় ক্ষোভে ফুঁসছেন চাষিরা। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার কঠোর শাস্তির দাবী

আশার আলো নিভে গেল বক্সনগর আরডি ব্লকের কমলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাতাধলা গ্রামের কৃষকদের । এমন্টাই সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে জানান বাতাধলা গ্রামের কৃষক অন্নদাশীল নমঃ ও হরেকৃষ্ণ নমঃ। তারা জানান , জলের অভাবে বহুদিন যাবত সঠিক ফলন পাচ্ছে না ওই গ্রামের কৃষকরা । কৃষকদের স্বনির্ভর করতে এবং সেচ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সোলার পাম্প মেশিন প্রদান করছে। তাই কৃষকরা সরকারের নিকট সোলার পাম্প মেশিনের জন্য আবেদন করেন ।

তাদের আবেদনক্রমে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রায় ৪ লক্ষ টাকার সোলার পাম্প মেশিন দেওয়া হয় কৃষকদের । যেখানে তাদের প্রত্যেক কে ১৫ হাজার টাকা করে নিজেদের দিতে হয় । কৃষকরা এই পাম্পের উপর নির্ভর করে ২০-২৫ কানি জমিতে ধান ও সবজি চাষের পরিকল্পনা করেছিলেন । তারা আশাবাদী যে এবার ফলন বৃদ্ধি পাবে এবং তাদের অর্থনৈতিক উন্নতি হবে । কিন্তু তাদের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দিলো চোরের দল ।

মাত্র ১৫-২০ দিন আগে সরকারি উদ্যোগে মেশিনটি বসানো হয়েছিল এবং এখনও পরীক্ষামূলক পর্যায়ে ছিল। ২৫ মার্চ তথা বুধবার ভোরে জমিতে গিয়ে তারা দেখতে পান,সোলার মেশিনের পাম্পের মোটর চুরি হয়ে গেছে। ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন কৃষকরা । ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কৃষকরা । তাদের অভিযোগ, সরকারকে বদনাম করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে ।

চুরি যাওয়া সোলার বিদ্যুৎ উৎপাদন যন্ত্র ও পাম্প মোটর উদ্ধারের দাবিতে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান কৃষক অন্নদাশীল নমঃ । কৃষক দের দাবি,দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ গ্রহণ করে এবং কৃষকদের ক্ষতির প্রতিকার কত দ্রুত সম্ভব হয়।

For All Latest Updates

ভিডিও