খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 28 March 2026 - 09:23 PM
শনিবার, ২৮ মার্চ ২০২৬ - ০৯:২৩ অপরাহ্ণ

Bishalgarh BJP News : বিধায়কের জয়গান গেয়ে মণ্ডলের সুবিশাল পদজাত্রা, বিশালগড়ের অরাজকতা নিয়ে মুখে কুলুপ

Bishalgarh BJP News
1 minute read

Bishalgarh BJP News : নির্লজ্জতার সমস্ত সীমা ছারিয়ে যাওয়া কাকে বলে তার নিদর্শন মেলা বিশালগড়ে, এমনটাই গুঞ্জন গোটা রাজ্যে। যে বিশালগড় অপরাধের স্বর্গ ভুমি, যে বিশালগড়ে দিনের আলোয় ডাকাতি , লুটপাট হয়, রাতের আধারে গুলি চলে – অথচ জনগনের ভোটে জয়ি জনপ্রতিনিধি টু শব্দ ও করেন না – তার অপ প্রচারের দোহাই দিয়ে বিশালগড়ে মিছিল করে নিজেদের দম্ভের অনন্য প্রদরশন করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।

শনিবার বিশালগড়ের রাজপথে গেরুয়া শিবিরের এই শক্তি প্রদরশন এর পর পর এমনি গুঞ্জন চলছে অত্র বিশালগড় জুরে। বিগত কিছুদিন জাবত চলমান ঘটনা বলীতে আতংকিত বিশালগড়ের মানুষ। অথচ জনপ্রতিনিধি নিজে দলিয় প্রচারে বহিঃরাজ্যে ব্যস্ত। মাঝে এক আধবার উনি রাজ্যে এসেছেন বটে। কিন্তু নিজ বিধানসভায় চলমান এই অরাজকতা নিয়ে একটি কথা ও বলেন নি। আর এই নিয়ে সামাজিক মাধ্যম , গন মাধ্যম প্রতিনিয়ত খবরাখবর প্রচার করতেই বিধায়কের জয়গান করে ঢাক ঢোল পিটিয়ে মিছিলে নেমে পরেছে বিজেপি মণ্ডল।

তাদের দাবি সিপিআইএম এবং কংগ্রেস মিলে নাকি বিধায়ক সুশান্ত দেব কে নিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে । প্রশ্ন হচ্ছে, যদি বাস্তব অর্থেই বিধায়কের বিরুদ্ধে উঠানো অভিযোগ এর কোনো সত্যতা না থাকে তবে তা ফলাও করে প্রমান করতে কেন মরিয়া হয়ে উঠেছেন তার সহকর্মীরা ? এ আবার নতুন করে শাঁক দিয়ে মাছ ঢাকার চেস্তা নয়তো ?


বিশালগড়ের মানুষ বাস্তবতার সাথে খুব ভাল ভাবেই ওয়াকিবহাল। আগামি ২০২৮ এর নির্বাচনে সঠিক সময়ে সঠিক জবাব মানুষ দেবেন। এমনটাই মনে করছেন বিরোধী শিবির।

For All Latest Updates

ভিডিও