খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 20 March 2026 - 09:57 PM
শুক্রবার, ২০ মার্চ ২০২৬ - ০৯:৫৭ অপরাহ্ণ

Amtali Bypass Rubber : শহরতলীতে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা—৫১ লক্ষ টাকার ছিনতাই, তবু প্রশাসন নিশ্চুপ!

Amtali Bypass Rubber
1 minute read

Amtali Bypass Rubber : আগরতলার শহরতলীর আমতলী বাইপাস এলাকায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে। প্রকাশ্যে প্রায় ৫১ লক্ষ টাকার রাবার শিট বোঝাই একটি ট্রাক ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযোগ অনুযায়ী, বাগমা এলাকার “পাল রাবার এজেন্সি” থেকে বিপুল পরিমাণ রাবার শিট বোঝাই করে একটি ট্রাক (নম্বর: NL 01AF 0649) গত ১৪ই মার্চ কেরালার “রাজগিরি ট্রেডার্স”-এর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি যখন বোধজং নগর থানার অন্তর্গত আমতলী বাইপাস এলাকায় পৌঁছায়, তখনই দুষ্কৃতীরা গাড়িটি আটক করে।

জানা গেছে, দুষ্কৃতীরা ট্রাক সহ চালককে জিম্মি করে রাবার শিটগুলি ছিনতাই করে নিয়ে যায়। পরে রাবার আনলোড করার পর চালককে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়। মুক্তি পেয়ে চালক দ্রুত বোধজং নগর থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানায় এবং উভয় পক্ষের মালিকদের সঙ্গেও যোগাযোগ করে।

তবে ঘটনাটি ঘটার প্রায় কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনও বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বড় অঙ্কের ছিনতাইয়ের পরেও কেন দ্রুত তদন্ত এগোচ্ছে না।

এই ঘটনার পর ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। পরিবহন ও পণ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে চুরি যাওয়া রাবার উদ্ধার করতে সক্ষম হয়, নাকি অন্যান্য ঘটনার মতো এটিও ধামাচাপা পড়ে যায়।

For All Latest Updates

ভিডিও