Udaipur News : নেশার করাল্গ্রাসে আঁশটে পিষ্টে জড়িয়ে পড়ছে ত্রিপুরার যুবসমাজ । দিকে দিকে ধরা পড়ছে নেশা কারবারী। এবার এমনই এক নেশা কারবারী ধরা পড়েছে উদয়পুর গর্জি এলাকায়।
২০শে নভেম্বর বৃহস্পতি বার আবারো ধরা পরল গর্জি তুলামুড়া স্ট্যান্ডে এক নেশা কার বাড়ি। নাম হরি শীল পিতা নিতাই শীল বাড়ি গর্জি ফাড়ি থানার অন্তর্গত উত্তর কালা বন গ্রাম পঞ্চায়েতের বাইস পারা এলাকায় বলে খবর ।
নেশা কারবার করতে করতে প্রচুর বিষয় সম্পত্তির মালিক হরি শীল। তার নাকি আবার তিন তিনটি গাড়ি ও রয়েছে। বৃহস্পতিবার আচমকা সে স্থানীয় লোকের হাতে ধরা পরে যায়।
স্থানীয় যুবকরা হাতেনাতে তাকে নেশা কারবার করতে গিয়ে ধরে ফেলে। তাকে ধরে বেদুম প্রহার করে এলাকার ছেলে যুবারা। পরিশেষে তার মাথার চুল কেটে তাকে ন্যাড়া করে দেওয়া হয় । জানা গেছে তার কাছ থেকে উদ্ধার করা গেছে প্রায় পঞ্চাশ কৌটা ড্রাগস।
পরবর্তী সময়ে থানায় খবর পাঠায় স্থানীয়রা। থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে তুলে নিয়ে যায় । ভর দুপুর বেলায় নেশা কারবারী আটক হবার খবর ছড়িয়ে পড়তেই আমজনতারা ক্ষুব্ধ হয়ে উঠে পুলিশের উপর।
তাদের অভিযোগ এধরণের নেশা কারবারী দের খবর পুলিশ জানেন। কিন্তু পুলিশ বারবার তাদের কে গ্রেফতার করেও ছেড়ে দেয়।
পুলিশ কি করে? কেন ধরেও ছেড়ে দেয় তাদের , সেটাই প্রশ্ন। উল্লেখ্য, এদিন ছিল গর্জি এলাকার হাট বাজারের দিন। এদিন স্বভাবতই বাজার এলাকায় লোক সমাগম বেশি থাকে। এই অবস্থায় হরি শীল দের মতো নেশা কারবারি রা তাদের অবৈধ বানিজ্য আরও প্রসারিত করার সুযোগ খুঁজে পায়। তাই এধরণের নেশা কারবারী দের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছেন স্থানীয়রা।



